গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৬ মিনিটের জন্য ৬ কোটি নেন তামান্না!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:২৮ এএম ২০২৬
৬ মিনিটের জন্য ৬ কোটি নেন তামান্না!
ছবি

৬ মিনিটের জন্য ৬ কোটি নেন তামান্না!

বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও তামান্না ভাটিয়ার ফিল্মি ক্যারিয়ার যে এই মুহূর্তে দুরন্ত গতিতে এগোচ্ছে, তা বলাই বাহুল্য।২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বর দিয়ে কার্যত ঝড় তুলেছিলেন তিনি। আট থেকে আশি—সব বয়সের দর্শকই বুঁদ হয়েছিলেন সেই নাচে। আর ২০২৬ সালেও তামান্নার ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট, যেখানে তাঁকে দেখা যাবে মুখ্য ভূমিকায়, শুধু আইটেম নম্বরে নয়।

এই সাফল্যের আবহেই কি আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন দক্ষিণী সুন্দরী? এমনই প্রশ্ন উঠেছে তাঁর সাম্প্রতিক একটি পারফরম্যান্স ঘিরে।

খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গোয়ার বাগা বিচে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়েছিলেন তামান্না ভাটিয়া। সেখানে তাঁর পারফরম্যান্সের দৈর্ঘ্য ছিল মাত্র ছয় মিনিট। তামান্নার শরীরী আবেদন ও নাচের ঝলক এক নজর দেখতেই বিপুল অর্থ খরচ করে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত।

বলিউড সূত্রে দাবি, ওই ছয় মিনিটের পারফরম্যান্সের জন্যই নাকি তামান্না নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, মিনিট পিছু তাঁর পারফরম্যান্সের মূল্য দাঁড়ায় এক কোটি রুপি! এই খবর প্রকাশ্যে আসতেই বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে তুমুল শোরগোল।

অনেকে প্রশ্ন তুলছেন, যেখানে একটি পূর্ণাঙ্গ সিনেমার জন্য মুখ্য নায়িকারাই সাধারণত ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন, সেখানে মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য তামান্নার এই অঙ্ক কি সত্যিই যুক্তিযুক্ত? আবার অন্য একাংশের মতে, বর্তমান সময়ে তাঁর জনপ্রিয়তা ও চাহিদার নিরিখেই এই পারিশ্রমিক।

উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ আইটেম নম্বরের বিপুল সাফল্যের পরই তামান্না নিজের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছিলেন।

সিনেমার ক্ষেত্রে সেই দাবি মেনে নেওয়া হলেও, কনসার্টের মতো লাইভ পারফরম্যান্সে এত বড় অঙ্ক কতটা বাস্তবসম্মত—তা নিয়েই এখন বিতর্ক।
এই মুহূর্তে ‘মেগাবাজেট’ তামান্নাকে ঘিরে যেমন আলোচনা তুঙ্গে, তেমনই নাকি মাথায় হাত আয়োজকদেরও। জনপ্রিয়তা আর পারিশ্রমিক—এই দুইয়ের ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

ওআ/আপ্র/০৫/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

কবরের পাশে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানালেন নাদির খান
০৫ সেপ্টেম্বর ২০২৬

কবরের পাশে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানালেন নাদির খান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা, প্রযোজক, পরিচালক ও প্রদর্শক বীর মুক্তিযোদ্ধা নাদির খান নানা...

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাই সোভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা...

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস

গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। দীর্ঘ সংগীতজীবনে তিনি দেশের রকসংগীতের অন্যতম আইকনে...

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে