গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এবার অভিনয়ে এলেন মেঘনা আলম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১১ পিএম, ০২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৪৭ এএম ২০২৬
এবার অভিনয়ে এলেন মেঘনা আলম
ছবি

নাটকের দৃশ্যে মেঘনা আলম - ছবি সংগৃহীত

হঠাৎ করেই দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয়া মিস আর্থ মেঘনা আলম এই প্রথম অভিনয়ে নাম লিখালেন।

ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচার চলতি ‘মহল্লা’ নামের ধারাবাহিক নাটকে রহস্যজনক একটি চরিত্রে যুক্ত হয়েছেন মেঘনা। একটি মিশন নিয়েই পর্দায় হাজির হয়েছেন তিনি। মিশন শেষ হলেই আবার ফিরে যাবেন।

নির্মাতা জানান, প্রথম দৃশ্যেই পর্দা উপস্থিতি ঘটেছে অভিনেতা রকি খানের সাথে ধাক্কা লাগার মাধ্যমে। সে এক মজার দৃশ্য। নাটকের ২৭তম পর্বে দেখা যাবে মেঘনা আলমকে। প্রচার হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে।

মেঘনা আলম বলেন, ‘মিস আর্থ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনও কাজের অভিজ্ঞতা ছিল না। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই একটি স্বপ্ন ছিল, একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। সেটিও হলো। এবার অভিনয়েও নাম লেখালাম। আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।’

মেঘনা আরও বলেন, ‘নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখতে আমি ভীষণ এক্সাইটেড। এখন আর কেউ আমাকে অভিনেত্রী বললে সেটি শুধরে দিতে হবে না, কিংবা উইকিপিডিয়ার লেখা ভুল বলে মনে হবে না। আমি এখন সত্যিই একজন অভিনেত্রী, হা হা।’

উল্লেখ্য, মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষি বিষয়ক বিষয় নিয়ে সেমিনার সিম্পোজিয়ামে ব্যস্ত। সেই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের হয়ে নির্বাচনও করছেন তিনি।

ওআ/আপ্র/২/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

কবরের পাশে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানালেন নাদির খান
০৫ সেপ্টেম্বর ২০২৬

কবরের পাশে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানালেন নাদির খান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা, প্রযোজক, পরিচালক ও প্রদর্শক বীর মুক্তিযোদ্ধা নাদির খান নানা...

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাই সোভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা...

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস

গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। দীর্ঘ সংগীতজীবনে তিনি দেশের রকসংগীতের অন্যতম আইকনে...

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে