গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেলো

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০০:৫৮ এএম ২০২৬
সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেলো
ছবি

ফাইল ছবি

জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। তার স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর জানিয়েছেন, পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কারণে তাদের দাম্পত্য জীবনের ইতি টানা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ।’

তিনি আরও লেখেন, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান।

ফেসবুক পোস্টে তিনি তাদের কন্যা সন্তানের কথাও উল্লেখ করেন। লেখেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও, আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসাবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন।’ একই সঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

সানাউল্লাহ নূর ও সালমার বিয়ে হয় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর। পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর তাদের এই বিচ্ছেদের খবর সামনে এলো।

উল্লেখ্য, এনটিভি আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান মৌসুমী আক্তার সালমা। এরপর আধুনিক ও লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

এর আগে ২০১১ সালে রাজনীতিবিদ শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমার। সেই সংসারের বিচ্ছেদ হয় ২০১৬ সালের ২০ নভেম্বর। প্রথম সংসারে স্নেহা নামে সালমার একটি কন্যা সন্তান রয়েছে।

সালমার দ্বিতীয় বিবাহবিচ্ছেদের খবরে তার ভক্ত ও সংগীতাঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে শিল্পীর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আলাদা কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ওআ/আপ্র/৩০/১২/২০২৫

 

সংশ্লিষ্ট খবর

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা
২০ অক্টোবর ২০২৬

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও যে তারকারা সাধারণ...

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!
২০ অক্টোবর ২০২৬

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!

নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। উত্তর...

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার
২০ অক্টোবর ২০২৬

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার

মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। এবার একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে আলোচ...

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা
২০ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই