গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আলোচনায় ফারিণের নতুন লুক!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৬ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ০৮:১২ এএম ২০২৬
আলোচনায় ফারিণের নতুন লুক!
ছবি

ছবি সংগৃহীত

টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেকোনো পোশাকেই ভক্তদের নজর কাড়েন। তবে সম্প্রতি শাড়ি পরা ভিন্নধর্মী এক লুকে সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছেন তিনি। গাঢ় বেগুনি রঙের শাড়িতে তার সেই আকর্ষণীয় রূপ এখন নেটদুনিয়ায় বেশ আলোচনায়। শাড়িতে খুব বেশি একটা দেখা যায় না ফারিণকে। কিন্তু এবার যেন চমকেই দিলেন। সম্প্রতি ঢাকার একটি শোরুমে ফিতা কাটতে গিয়েছিলেন অভিনেত্রী। সাধারণত এমন ইভেন্টগুলোতে ফারিণকে মডার্ন পোশাকে দেখা গেলেও এবার ভিন্নতা দেখা গেছে তার লুকে। ঐতিহ্যবাহী ও আধুনিকতাকে মেলে ধরতে শাড়িকেই বেছে নেন অভিনেত্রী। সে থেকেই এখন তার ভক্তদের মাঝে এত আলোচনা। শাড়িতে ফারিণের এই অনবদ্য রূপ দেখে যেন চোখ সামলাতে পারেননি অনেকেই।


ফারিণের সেই শাড়িতেও ছিল বিশেষত্ব; যেটি ছিল সোনালি জরির পাড়যুক্ত একটি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি। শাড়ির সাথে মিলিয়ে পরা ম্যাচিং ব্লাউজের হাতা ও গলায় থাকা সূক্ষ্ম লেসের কাজ তার পুরো সাজে আনে এক রাজকীয় আভিজাত্য।


এছাড়াও খোঁপা করা চুল, হালকা মেকআপ এবং ঠোঁটে গ্লসি লিপস্টিকের সাথে তার মুখের মিষ্টি হাসি ভক্তদের দারুণভাবে মুগ্ধ করেছে। গলায় পরা পাথরের ভারী লকেটযুক্ত জুয়েলারি এবং কানের দুল তার এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর সঙ্গে আত্মবিশ্বসী চাহনি তো ছিলোই! ফারিণের এই নতুন লুক প্রকাশ্যে আসতেই ফেসবুকের বিভিন্ন বিনোদনধর্মী পেজ ও গ্রুপে ছবিগুলো শেয়ার করছেন নেটিজেনরা। কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভক্তদের প্রশংসা। 

কেউ লিখেছেন, ‘শাড়িতে ফারিণকে অসম্ভব সুন্দর লাগছে’, আবার কারও মন্তব্য, ‘তার সাজপোশাকের এই রুচিবোধ সত্যিই প্রশংসনীয়’।  চেনা বৃত্তের বাইরে শাড়ির এই ক্ল্যাসিক লুকে ফারিণ আবারও প্রমাণ করলেন, যেকোনো ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নিজেকে অনন্য করে তোলা যায়।
 

ডিসি/আপ্র/১৭/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে