গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

এফডিসিতে নায়কের ড্রাইভার সেজে নায়িকার আইফোন চুরি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ০৮:৪৩ এএম ২০২৬
এফডিসিতে নায়কের ড্রাইভার সেজে নায়িকার আইফোন চুরি
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ থেকে আইফোন চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। শুক্রবার (১৫ মে) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার বর্ণনা দেন তিনি।

তানহা তাসনিয়ার ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’-এর ডাবিংয়ে উপস্থিত ছিলেন তিনি। সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে এক ব্যক্তি নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে সেখানে অবস্থান নেয়। পরে সে কৌশলে ডাবিং রুমে প্রবেশ করে তার কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স মোবাইল ফোনটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্ট্যাটাসে অভিনেত্রী জানান, ফোনটি সাইলেন্ট অবস্থায় আছে কিনা দেখতে গিয়ে তিনি বুঝতে পারেন সেটি আর টেবিলে নেই। পরে বিষয়টি বুঝতে পেরে এফডিসির বিভিন্ন স্থানে ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর ১০৭৭। অভিনেত্রীর দাবি, জিডির পর পুলিশ দ্রুত তদন্তে নামে।

তবে পুরো ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন এফডিসির সিসিটিভি ব্যবস্থা অকার্যকর থাকার বিষয়টি। তানহা তাসনিয়ার দাবি, এফডিসির প্রবেশ গেটসহ ভেতরের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের বরাতে তিনি জানান, অনেকদিন ধরেই নাকি সার্ভার অচল।

স্ট্যাটাসের শেষাংশে এ অভিনেত্রী লেখেন, ‘একটি কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা এভাবে অকার্যকর থাকা সত্যিই উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।’

নায়িকা তানহার স্ট্যাটাসের মন্তব্যের ঘরে নেটিজেনরাও এফডিসিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এসি/আপ্র/১৬/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে