গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী চম্পা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮ পিএম, ১১ মে ২০২৬ | আপডেট: ০৬:৩৭ এএম ২০২৬
ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী চম্পা
ছবি

ছবি সংগ্রহীত

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে উন্নত চিকিৎসাধীন ঢালিউড অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের কাণ্ডারি ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সহকর্মীর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন।

চম্পা বলেন, ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর তার কাছে অত্যন্ত বেদনাদায়ক। তিনি জানান, এমন খবর অপ্রত্যাশিত এবং মেনে নেওয়া কঠিন।

তিনি আরো স্মরণ করেন, চলচ্চিত্রের কাজে ইলিয়াস কাঞ্চনের সাহসী ভূমিকার কথা। বিভিন্ন ঝুঁকিপূর্ণ শুটিংয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, কঠিন পরিস্থিতিতেও তিনি লড়াই করে ফিরেছেন এবং সহকর্মীদের জন্য অনুপ্রেরণা ছিলেন।

চম্পা বলেন, ইলিয়াস কাঞ্চন ছিলেন নিয়মিত ধর্মচর্চাকারী একজন মানুষ, যিনি সহকর্মীদেরও নৈতিক ও মানবিক দিক থেকে দিকনির্দেশনা দিতেন।

তিনি বলেন, এমন একজন গুণী ও অভিজ্ঞ শিল্পীর শয্যাশায়ী অবস্থায় চলে যাওয়া কল্পনাও করা যায় না। এ কারণে তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং নিজেও প্রার্থনা করেছেন বলে জানান।

ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনায় চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও ভক্তদের মধ্যেও উদ্বেগ ও সহমর্মিতা দেখা যাচ্ছে।


সানা/ডিসি/আপ্র/১১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা
২০ অক্টোবর ২০২৬

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও যে তারকারা সাধারণ...

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!
২০ অক্টোবর ২০২৬

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!

নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। উত্তর...

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার
২০ অক্টোবর ২০২৬

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার

মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। এবার একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে আলোচ...

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা
২০ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই