গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক : ফারিণ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ০৮:১১ এএম ২০২৬
মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক : ফারিণ
ছবি

ছবি সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে আজকের এই ‘তাসনিয়া ফারিণ’ হয়ে ওঠার পেছনে লুকিয়ে আছে এক নারীর দীর্ঘ লড়াই আর ত্যাগের গল্প। তিনি ফারিণের মা। 

 

মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের জীবনের সেই অজানার অধ্যায়গুলো তুলে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী। অনুষ্ঠানে ফারিণ জানান, তার আজকের এই অবস্থানের পেছনে বাবার চেয়ে মায়ের অবদানই মূখ্য। 

তিনি বলেন, ‘আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছেন। মানুষ ইমোশনটাকে দুর্বলতা মনে করে।’ ‘আমি ইউজুয়ালি ভেরি ইমোশনাল, কিন্তু ইমোশন দেখাতে চাই না। 

তবে আজ এখানে সবার মাঝে হয়তো আমি সবচেয়ে ইয়াঙ্গেস্ট। এই বয়সে আমার এত অর্জন আমি কখনো স্বপ্নেও ভাবিনি। কিন্তু আমার মা ভেবেছিলেন।’


ফারিণ আরও বলেন, ‘আমার অভিনয় জীবনের যাত্রা বা গান শেখা সবকিছুর পেছনেই আমার মায়ের অবদান। এটা আমার বাবা না, সম্পূর্ণ আমার মায়ের অবদান। 

 

পরীক্ষার মাঝখানে কোনো কাজ আসলে মা বাবার সাথে ফাইট করতেন। তিনি বিশ্বাস করতেন, তোমার মেয়ে পড়াশোনার পাশাপাশি অন্য সব বিষয়েও ভালো করবে।’ 

তার কথায়, ‘মা আমার স্কুল ছুটির পর বসে থাকতেন, আমাকে নিয়ে নজরুল একাডেমিতে গানের ক্লাসে যেতেন। 

রিহার্সাল চললে রাত ১০টা পর্যন্ত আমি স্কুল ড্রেস পরে বসে থাকতাম, মা বাসা থেকে খাবার নিয়ে আসতেন।’ ক্যারিয়ারের শুরুতে মায়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম যখন কাজের অফার আসে, মা-ই আমাকে জোর করেছিলেন। 

 

তিনিই প্রথম আমার ভেতরের সৃজনশীলতাকে চিনতে পেরেছিলেন। ফারিণ বলেন, ‘তিনি সবসময় আমার পাশে বটগাছের মতো ছিলেন, এখনো আছেন। আমি চাই আমার মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়। 

কারণ, এটা আসলে আমি সইতে পারব না, দেখতে চাই না।’

 

ডিসি/আপ্র/১০/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে