গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যরাতে ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২০ এএম ২০২৬
মধ্যরাতে ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি অভিনেত্রী
ছবি

ছবি সংগৃহীত

মধ্যরাতে ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। আনুমানিক রাত ৩টার দিকে তাঁর বাড়ির দরজায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি টানা প্রায় ১০ মিনিট ধরে বেল বাজাতে থাকে এবং দরজা খুলতে বলে। এতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন উরফি।


ই-টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে উরফি জানান, কেউ একজন দীর্ঘক্ষণ দরজার বেল বাজাচ্ছিল।


পরিস্থিতি বুঝতে তিনি যখন দরজার কাছে গিয়ে দেখেন, তখন একজন ব্যক্তি তাঁকে দরজা খুলতে বলেন। সেই সময় তার পাশের কোণায় আরেকজন লোক দাঁড়িয়ে ছিলেন।


এই ঘটনা প্রসঙ্গে উরফি বলেন, “এটা সত্যিই খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাত ৩টার সময় কেউ যদি কোনও মেয়ের বাড়ির বাইরে এসে গেট খুলতে বলে, সেটা স্বাভাবিকভাবেই আতঙ্কের।

বিশেষ করে যখন মেয়েরা একা থাকে, তখন এমন পরিস্থিতি আরও বেশি ভীতিকর হয়ে ওঠে।”


ঘটনার পর উরফি পুলিশে ফোন করেন। তবে অভিযোগ, ওই অজ্ঞাত ব্যক্তিরা পুলিশ এবং উরফির সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। উরফির দাবি, তারা রূঢ় আচরণ করে এবং অভদ্র ভাষায় সেখান থেকে চলে যেতে বলে।


পাশাপাশি পুরো ঘটনার দায় অস্বীকারও করে। সবশেষে উরফি জানান, “আমি জানতে চাই, ওদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।”


ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই উরফির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।


ওআ/আপ্র/২২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ
০৬ সেপ্টেম্বর ২০২৬

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যাদের জনপ্রিয়তা সময়ের সঙ্গে কমেনি; বরং প্রজন্ম পেরিয়ে আরো...

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে