গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মস্কো থেকে ভাবনার বার্তা, ‘যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:২১ এএম ২০২৬
মস্কো থেকে ভাবনার বার্তা, ‘যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে’
ছবি

ছবি সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আয়োজনের লালগালিচায় অংশ নিয়ে নজর কেড়েছেন দেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। 

 

উৎসবের উদ্বোধনী আয়োজনে ঝলমলে সোনালি গাউন ও ম্যাচিং জ্যাকেটে উপস্থিত হন ভাবনা। লালগালিচায় হাঁটার সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, “যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।” 

জানা গেছে, ডিজাইনার তন্বী কবির ঐতিহ্যবাহী মিরপুর কাতান মোটিফের নকশায় এই গাউনটি তৈরি করেছেন। এর সঙ্গে ছিল দৃষ্টিনন্দন জ্যাকেট ও মানানসই গয়না, যা তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে।

 

(১৮ এপ্রিল) উৎসবে প্রদর্শিত হবে নির্মাতা আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আর্টকোর বিভাগে নির্বাচিত এই ছবিতে যাত্রাপালার ‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। 

 

ছবিটির প্রচারণায় নির্মাতা ও প্রযোজক জান্নাতুল বাকের খানের সঙ্গে অংশ নিচ্ছেন তিনি।


এর আগে গত ১৫ এপ্রিল মস্কো পৌঁছে লাল রঙের কাতান ওভারকোটে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন ভাবনা। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, কিংবদন্তি কনস্তান্তিন স্তানিস্লাভস্কির শহরে এসে ভীষণ ভালো লাগছে তার। 

উল্লেখ্য, পরিচালক আসিফ ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আবারও এই উৎসবে হাজির হয়েছেন তিনি। 

ছবিতে বাংলাদেশের লোকজ সংস্কৃতি যাত্রাপালার অন্তিম সময়ের গল্প তুলে ধরা হয়েছে। এছাড়া এবারের আসরে বাংলাদেশের আরও একটি চলচ্চিত্র জায়গা করে নিয়েছে। 

 

‘অ্যাপোক্যালিপ্স নাউ’ বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা যুবরাজ শামীম পরিচালিত ‘অতল’, যা নেটপ্যাক প্রতিযোগিতা বিভাগেও অংশ নেবে।

 

ডিসি/আপ্র/১৮/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’
০৬ সেপ্টেম্বর ২০২৬

আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’

পনেরো বছর পর এক রাতে আচমকা দুই পরিচিত মানুষের মুখোমুখি হওয়া এবং সেই এক রাতের আকস্মিক ঘটনাপ্রবাহকে কে...

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা
০৬ সেপ্টেম্বর ২০২৬

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা

অ্যাকশন-থ্রিলারের ভিড়ে গ্রামীণ জীবনের গল্পে আলাদা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’।...

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী
০৬ সেপ্টেম্বর ২০২৬

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী

এবারের মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহাইরি মোলার মাথায়। শনিবার (৫ সেপ্টে...

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ
০৬ সেপ্টেম্বর ২০২৬

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যাদের জনপ্রিয়তা সময়ের সঙ্গে কমেনি; বরং প্রজন্ম পেরিয়ে আরো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে