গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কুষ্টিয়া আসনে মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:৩১ এএম ২০২৬
কুষ্টিয়া আসনে মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক
ছবি

জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক -ফাইল ছবি

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন তিনি।

জানা গেছে, চমকের শ্বশুরবাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। সেই এলাকার সংরক্ষিত নারী আসন থেকেই তিনি মনোনয়ন নিয়েছেন। সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন এই অভিনেত্রী।

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের চমক বলেন, তিনি নারীদের জন্য কাজ করতে চান এবং সে লক্ষ্যেই একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। তার ভাষায়, বিএনপির সঙ্গে যুক্ত হলে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

তিনি আরো জানান, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং ইতিবাচক সাড়া পেয়েছেন। মনোনয়ন বিষয়ে তিনি শতভাগ আশাবাদী বলেও মন্তব্য করেন।

মনোনয়ন বোর্ডের সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, নতুন যাত্রা শুরু হয়েছে এবং তিনি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

অভিনয় জীবনে আলোচনায় আসা চমক জুলাই আন্দোলনের সময়ের রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনায় ছিলেন। পরে তিনি নাটক ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে সক্রিয় থাকেন।

বরিশালে জন্ম নেওয়া চমক ঢাকায় বড় হন এবং মানিকগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা সম্পন্ন করেন। ২০১৪ সালে বিয়ে করেন তিনি। পরে অভিনয়ে যুক্ত হয়ে টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও বিভিন্ন কনটেন্টে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী।
সানা/আপ্র/১৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাই সোভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা...

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস

গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। দীর্ঘ সংগীতজীবনে তিনি দেশের রকসংগীতের অন্যতম আইকনে...

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে