গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৪ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:৫৪ এএম ২০২৬
বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
ছবি

ছবি সংগৃহীত

পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও বছরজুড়েই আলোচনায় থাকেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বিভিন্ন শোরুমের ফিতা কাটা থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনে তাকে প্রায়ই দেখা যায়। 

এর বাইরে সামাজিক মাধ্যমে নিত্যনতুন লুকে ছবি পোস্ট করে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান এই নায়িকা। তবে কাজের বাইরেও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তার ব্যক্তিগত জীবন। 


দীর্ঘ ক্যারিয়ারে চড়াই-উতরাই পেরোনো এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। 

নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’ ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে রহস্য জিইয়ে রেখে অপু বলেন, ‘এই মুহূর্তেই এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।’ এর বাইরে বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। 

অপু বিশ্বাস জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং অধিকাংশ ক্ষেত্রে এসব তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন।


বলে রাখা ভালো, ২০০৮ সালের ১৮ এপ্রিল মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ের কথা প্রকাশ করেন নায়িকা। 

পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এই দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের রয়েছে এক ছেলে সন্তান। এর বাইরে সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের গল্পও উঠে আসে। 

আগের অপু বিশ্বাসই ভালো ছিল- এমনটা জানিয়ে নায়িকা বলেন, ‘প্রিভিয়াসে একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম... কারণ ইমোশনের জন্য ক্যামেরা না। 

ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়।’ উল্লেখ্য, গেল ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রেক্ষাগৃহে আসেনি। 

তবে আসছে কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই সিনেমাটি নিয়ে এখনই কোনো স্পষ্ট কথা বলতে পারেননি ঢালিউড কুইন।

 


ডিসি/আপ্র/১৩/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা
২০ অক্টোবর ২০২৬

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও যে তারকারা সাধারণ...

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!
২০ অক্টোবর ২০২৬

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!

নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। উত্তর...

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার
২০ অক্টোবর ২০২৬

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার

মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। এবার একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে আলোচ...

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা
২০ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই