গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মস্কো যাচ্ছে ভাবনার সিনেমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০০ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:১৪ এএম ২০২৬
মস্কো যাচ্ছে ভাবনার সিনেমা
ছবি

ছবি সংগৃহীত

বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার পরিবর্তিত বাস্তবতা ও পতনের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এতে ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব ভাবনা। এছাড়াও অভিনয় করেছেন অরবিন্দু মজুমদার, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, জান্নাতুল বাকের খান, সালাউদ্দিন শেখসহ মহাশঙ্কর অপেরা যাত্রাদলের শিল্পীরা। 

ভাবনা অভিনীত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছে। নির্মাতা আসিফ ইসলামের এই চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার হবে মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৪৮তম আসরে। আগামী ১৬ এপ্রিল শুরু হওয়া এই উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘আর্টকোর’ সেকশনে প্রদর্শিত হবে সিনেমাটি। একই বিভাগে বিভিন্ন দেশের আরও কয়েকটি চলচ্চিত্রও থাকছে। সেগুলোও আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প তুলে ধরবে।


শৈশব থেকেই যাত্রার সঙ্গে পরিচয় ছিল নির্মাতা আসিফ ইসলামের। ২০১৮ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালা দেখতে গিয়ে তিনি উপলব্ধি করেন একসময়কার শক্তিশালী ও আবেগঘন এই শিল্পমাধ্যম এখন অনেক ক্ষেত্রে বিনোদনের নামে ভিন্ন এক রূপ নিয়েছে। সেই অভিজ্ঞতাই হয়ে ওঠে তার সিনেমা নির্মাণের মূল প্রেরণা।


চলচ্চিত্রে দেখানো হয়েছে, কীভাবে গল্পভিত্তিক যাত্রাপালা ধীরে ধীরে দর্শক আকর্ষণের জন্য গ্ল্যামারনির্ভর পরিবেশনায় পরিণত হচ্ছে। ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পী মঞ্চ দখল করে নেয়, আর গল্প ও অভিনয় হারিয়ে যায় দর্শকের চাহিদার ভিড়ে। এভাবেই সমাজের পরিবর্তিত রুচির প্রতিফলন তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। 

নির্মাতা আসিফ ইসলাম বলেন, এই চলচ্চিত্র শুধু যাত্রাশিল্পের গল্প নয়, বরং এটি সমাজের প্রতিচ্ছবি। দর্শকের রুচি, বিনোদনের চাহিদা এবং সাংস্কৃতিক পরিবর্তনের যে ধারা সিনেমাটি সেটিই তুলে ধরার চেষ্টা করেছে।

 

ডিসি/আপ্র/১৩/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী
০৬ সেপ্টেম্বর ২০২৬

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী

এবারের মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহাইরি মোলার মাথায়। শনিবার (৫ সেপ্টে...

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ
০৬ সেপ্টেম্বর ২০২৬

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যাদের জনপ্রিয়তা সময়ের সঙ্গে কমেনি; বরং প্রজন্ম পেরিয়ে আরো...

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে