গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

সব রানীর রাজার প্রয়োজন হয় না: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৪ পিএম, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:৩৮ এএম ২০২৬
সব রানীর রাজার প্রয়োজন হয় না: অপু বিশ্বাস
ছবি

ছবি সংগৃহীত

রূপ আর ফ্যাশনের জাদুতে ভক্তদের প্রায়ই মুগ্ধ করেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। 

সম্প্রতি সহশিল্পী অভিনেতা আদর আজাদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন। যেখানে অপু বিশ্বাসকে দেখা যায় লাল শাড়িতে; ট্র্যাডিশনাল লুকে। উল্লেখ করেন, ‘বেহুলা-লক্ষীন্দর’।

সেই লুক বেশ নজর কাড়ে অপুর ভক্তদের। এরপর সেই লোকজ গল্পের চিরন্তন চরিত্র ‘বেহুলা’ লুকের একঝাক ছবি প্রকাশ করলেন নায়িকা। যেখানে একাধিক পোজে, ভিন্ন ভঙ্গিতে দেখা যায় তাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। দেখা যায়, লাল রঙের ভারী কারুকাজ করা শাড়িতে মেলে ধরেছেন নায়িকা। সাথে ভারী সোনার অলংকার, সুন্দর মেকআপ এবং চুলের স্টাইল; যা তাকে এক রাজকীয় লুক এনে দেয়।


ছবির ক্যাপশনে অপু বিশ্বাস একটি বার্তাও রাখেন! লেখেন, ‘সব রানীর রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট।’


অপু বিশ্বাসের এই নতুন ফ্যাশন, আউটলুক এবং ফটোশুট নিয়ে নেটিজেনদের মন্তব্যগুলো ছিল বেশ ইতিবাচক। অনেকেই তার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, এখন পর্যন্ত যত সাজ সেজেছেন তার মধ্যে এইটা সেরা। অন্য একজন লিখেছেন, অনেক সুন্দর।

দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে অপু বিশ্বাস এখনো ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজ ও ব্র্যান্ডের ফটোশুটে তার সক্রিয় উপস্থিতি নজর কাড়ছে।

 

ডিসি/আপ্র/০৯/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা
২০ অক্টোবর ২০২৬

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও যে তারকারা সাধারণ...

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!
২০ অক্টোবর ২০২৬

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!

নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। উত্তর...

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার
২০ অক্টোবর ২০২৬

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার

মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। এবার একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে আলোচ...

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা
২০ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই