গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২ পিএম, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:৪২ এএম ২০২৬
শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
ছবি

শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ - ছবি সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে হৃদরোগে তার মৃত্যু হয় বলে জানা গেছে। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বৃহস্পতিবার বিকেলে লালবাগের পোস্তা শ্মশানঘাটে তরুণ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে চারুকলায় শ্রদ্ধা নিবেদন শেষে তরুণ ঘোষের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। 

সেখানে বড় পরিসরে শ্রদ্ধা নিবেদন শেষে লালবাগের পোস্তা শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় মরদেহ। রাজবাড়ী জেলায় জন্ম নেওয়া তরুণ ঘোষ ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক শেষ করেন। পরে ১৯৮৬ সালে ভারতের বরোদার এম এস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান।


১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগ দেন তরুণ ঘোষ। পরে ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে যোগ দিয়ে ২০১২ সালে ‘কিপার’ হিসেবে অবসর নেন।  

গুণী এই চিত্রশিল্পী চলচ্চিত্রের শিল্প নির্দেশনায়ও ছিলেন অনন্য। ‘কিত্তনখোলা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পাশাপাশি তিনি ‘মাটির ময়না’, ‘নরসুন্দর’ ও ‘চন্দ্রাবতী কথা’র মতো চলচ্চিত্রে কাজ করেছেন। তার সর্বশেষ কাজ এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। 

এছাড়া তার বিখ্যাত ‘বেহুলা’ সিরিজটি এশিয়ান আর্ট অ্যাওয়ার্ড অর্জন করে।

ডিসি/আপ্র/০৯/০৪/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

‘আজ আমি উত্তম কুমার হয়েছি, কেবল সুচিত্রার জন্য
০৪ সেপ্টেম্বর ২০২৬

‘আজ আমি উত্তম কুমার হয়েছি, কেবল সুচিত্রার জন্য

সুদর্শন চেহারা, অভিনয়ের সহজাত সৃজনশীলতা আর কঠোর পরিশ্রম—এই তিনের সমন্বয়ে বাংলা চলচ্চিত্রে নিজেকে কিং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে