গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙালিনী সুফিয়া, আজীবন সম্মাননায় কনকচাঁপা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:৪২ এএম ২০২৬
বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙালিনী সুফিয়া, আজীবন সম্মাননায় কনকচাঁপা
ছবি

ছবি সংগৃহীত

বাংলা সংগীতাঙ্গনের দুই প্রথিতযশা শিল্পী কাঙালিনী সুফিয়া ও কনকচাঁপাকে সম্মান জানাতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ২০তম আসর। এবারের আয়োজনে কাঙালিনী সুফিয়া পাচ্ছেন বিশেষ সম্মাননা। আর কনকচাঁপা পাচ্ছেন আজীবন সম্মাননা।

আগামী ৭ এপ্রিল বগুড়ার একটি পাঁচ তারকা হোটেলের উন্মুক্ত প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে প্রকল্প পরিচালক রাজু আলীম নিশ্চিত করেছেন।

আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে কনকচাঁপা বলেন, দীর্ঘ সংগীতজীবনের এই স্বীকৃতি তার জন্য যেমন আনন্দের, তেমনি কিছুটা আবেগেরও। ১৯৮৪ সালে পেশাদার সংগীতজীবন শুরু করা এই শিল্পী মনে করেন, এখনো তার গাওয়ার অনেক কিছু বাকি রয়েছে এবং ভবিষ্যতেও তিনি শ্রোতাদের নতুন গান উপহার দিতে চান।

সংগীতজীবনের শুরু থেকেই কনকচাঁপা একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে আসছেন। সিনেমায় প্লেব্যাকসহ বিভিন্ন মাধ্যমে তার অবদান বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তিনি অর্জন করেছেন একাধিকবার।

অন্যদিকে, লোকসংগীতের কিংবদন্তি শিল্পী কাঙালিনী সুফিয়া তার নিজস্ব গায়কী ও জীবনঘনিষ্ঠ গানের মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। ‘বুড়ি হইলাম তোর কারণে’-এর মতো জনপ্রিয় গান দিয়ে তিনি বাংলা সংগীতে আলাদা পরিচিতি তৈরি করেছেন। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে দেওয়া হচ্ছে এই সম্মাননা।

‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ আজীবন সম্মাননাসহ মোট ১৮টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। আয়োজকদের দাবি, যোগ্যতার ভিত্তিতেই এই সম্মাননা প্রদান করা হয়, যা নতুন ও প্রবীণ- দুই প্রজন্মের শিল্পীদেরই অনুপ্রাণিত করে।

এসি/আপ্র/০৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাই সোভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা...

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস

গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। দীর্ঘ সংগীতজীবনে তিনি দেশের রকসংগীতের অন্যতম আইকনে...

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে