গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ের দেড় মাসেই দুই থেকে তিন হওয়ার রহস্য ফাঁস করলেন রাশমিকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৩০ এএম ২০২৬
বিয়ের দেড় মাসেই দুই থেকে তিন হওয়ার রহস্য ফাঁস করলেন রাশমিকা
ছবি

ছবি সংগৃহীত

গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় পরিবেশে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। ভারতের দক্ষিণী সিনেমার এই তারকা জুটি  বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত নিয়ে আলোচনার কমতি ছিল না। বৈবাহিক জীবনের একমাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ‘বিরোশ’। 

এবার প্রায় দেড় মাসের মাথায় দুই থেকে তিন হওয়ার সুখবর শোনালেন বিজয়-রাশমিকা। ইনস্টাগ্রামে ব্যঙ্গচিত্রের ভিডিও শেয়ার করেছেন তারা। সেই পোস্টের ক্যাপশনেই উল্লেখ, ‘আমরা এখন তিনজন’। আর নবপরিণীতা নায়িকার এমন পোস্টই আলোচনার শুরু হয়েছে। বিজয় এবং রাশমিকা অনুরাগীমহলেও উল্লাসের শেষ নেই।


যদিও আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেননি তারকাদম্পতি। তবে এমন পোস্টের ক্যাপশনে দুয়ে দুয়ে চার করে ভক্তদের অনুমান, এবার হয়তো মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজয়-রাশমিকা। 

তবে একাংশ যখন তারকা দম্পতির ‘তিন হওয়া’র পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন, তখন আরেকাংশ আবার প্রশ্ন তুলেছেন, ‘তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন?’ কেউ বা আবার আলিয়া ভাটের প্রসঙ্গ টেনেও রাশমিকার সঙ্গে তুলনা শুরু করেছেন। 

 

তাদের প্রশ্ন, ‘আলিয়াও অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন, আপনিও কি তাই করলেন?’ এদিকে রাশমিকা তার পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামক এক অ্যাকাউন্টকে ট্যাগ করেছে। 

 

যা দেখে আবার একাংশের কৌতূহল, ‘আদৌ মা-বাবা হচ্ছেন না নতুন কাজের খবর ভাগ নেওয়ার অভিনব পন্থা?’

 

ডিসি/আপ্র/০৪/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে