গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘বিদায়’ দিয়ে নতুন করে ফিরছেন দীঘি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:৪৩ এএম ২০২৬
‘বিদায়’ দিয়ে নতুন করে ফিরছেন দীঘি
ছবি

ফাইল ছবি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আবারও বড় পর্দায় ফিরছেন তিনি নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে। সবশেষ গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ দেখা গেছে তাকে। মূলত চলতি বছরের ঈদুল ফিতরেই ‘বিদায়’ সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে শুটিং সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময় থেকে সরে যায় ‘বিদায়’ সিনেমা।


নির্মাতা মেহেদী হাসান-এর পরিচালনায় সিনেমাটির কাজ শুরু হওয়ার পর থেকেই এটি ছিল আলোচনায়। 

গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুটিং শুরু হয়, যা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। একই সময়ে নির্মাতা তার আরেকটি চলচ্চিত্র ‘রাক্ষস’র কাজ নিয়েও ব্যস্ত ছিলেন, যা ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ‘বিদায়’র বাকি অংশের শুটিং শুরু হবে। বিশেষ করে মালয়েশিয়ায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ এবং একটি গানের শুটিং এখনো বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি প্রায় নিশ্চিত। 

সিনেমাটি নিয়ে দীঘি বলেন, ‘বিদায়’ এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়- মনে রাখার মতো। এতে আবেগ আর বাস্তবতার সুন্দর মিশেল আছে। 

 

দর্শক নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। আমি বিশ্বাস করি, সিনেমা শেষ হওয়ার পরও গল্পটি তাদের ভেতরে থেকে যাবে।

 সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু।

 

ডিসি/আপ্র/০৪/০৪/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

‘আজ আমি উত্তম কুমার হয়েছি, কেবল সুচিত্রার জন্য
০৪ সেপ্টেম্বর ২০২৬

‘আজ আমি উত্তম কুমার হয়েছি, কেবল সুচিত্রার জন্য

সুদর্শন চেহারা, অভিনয়ের সহজাত সৃজনশীলতা আর কঠোর পরিশ্রম—এই তিনের সমন্বয়ে বাংলা চলচ্চিত্রে নিজেকে কিং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে