গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০২ পিএম, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৪৮ এএম ২০২৬
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ব্রিটনি স্পিয়ার্স
ছবি

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ব্রিটনি স্পিয়ার্স

মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ক্যালিফোর্নিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। গত বুধবার রাতে তাঁকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে কয়েক ঘণ্টা পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে স্পিয়ার্সকে হাতকড়া পরিয়ে আটক করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোর তিনটার দিকে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গ্রেফতার–সংক্রান্ত নথি অনুযায়ী, বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। তবে আগামী ৪ মে তাঁকে আদালতে হাজির হতে হবে। মামলার শুনানি হবে ভেনচুরা কাউন্টি সুপ্রিম কোর্টে।

ঘটনার পর এক বিবৃতিতে স্পিয়ার্সের প্রতিনিধি বলেন, এটি একটি দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য ঘটনা। তিনি আরো বলেন, ‘ব্রিটনি আইন মেনে চলবেন এবং জীবনে প্রয়োজনীয় পরিবর্তনের পথে এগোবেন বলে আশা করা হচ্ছে।’
স্পিয়ার্সের প্রতিনিধি জানান, কঠিন এই সময়ে স্পিয়ার্স যেন প্রয়োজনীয় সহায়তা পান, সেটিই এখন তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের প্রধান লক্ষ্য। প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, স্পিয়ার্সের দুই ছেলে তাঁর সঙ্গে সময় কাটাবে এবং পরিবারের সদস্যরা তাঁর সুস্থতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুনভাবে ভাবছেন।

সাম্প্রতিক সময়ে নিজের সংগীত ক্যারিয়ার নিয়ে নানা সিদ্ধান্তের কারণে আলোচনায় ছিলেন স্পিয়ার্স। সম্প্রতি তিনি তাঁর গানের ক্যাটালগ ও কিছু অধিকার বিক্রি করেছেন প্রাইমারি ওয়েভের কাছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, ব্যক্তিগত কিছু সংবেদনশীল কারণে তিনি আর যুক্তরাষ্ট্রে লাইভ পারফরম্যান্স করবেন না। তবে ভবিষ্যতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় মঞ্চে ফেরার আশা প্রকাশ করেছিলেন।

পপ সংগীতের ইতিহাসে অন্যতম সফল শিল্পী হিসেবে পরিচিত ব্রিটনি স্পিয়ার্স। তবে তাঁর ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনায়। ২০০৮ সাল থেকে টানা ১৩ বছর তিনি একটি আইনি অভিভাবকত্ব ব্যবস্থার অধীনে ছিলেন। সেই ব্যবস্থার অধীনে তাঁর অর্থনৈতিক ও ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণ ছিল পরিবারের হাতে। ২০২১ সালে আদালতের রায়ে সেই অভিভাবকত্ব ব্যবস্থা বাতিল হয়। এর পর থেকেই তিনি তুলনামূলকভাবে আড়ালে থাকছেন।

স্পিয়ার্সের সর্বশেষ স্টুডিও অ্যালবাম ছিল ২০১৬ সালের ‘গ্লোরি’। যুক্তরাষ্ট্রে শেষবার তিনি লাইভ পারফর্ম করেছিলেন ২০১৮ সালে, টেক্সাসের একটি অনুষ্ঠানে। পরবর্তী সময় লাস ভেগাসে নতুন রেসিডেন্সি শো করার পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয় এবং ধীরে ধীরে পারফরম্যান্স থেকে দূরে সরে যান এই পপ তারকা। সাম্প্রতিক গ্রেফতারের ঘটনায় আবারো আলোচনায় উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন ও সংগ্রামের বিষয়টি। সূত্র: ভ্যারাইটি 
সানা/আপ্র/৬/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে