গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুবাই যাত্রা স্থগিত, ইস্তাম্বুলে আতঙ্কিত নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:৩২ এএম ২০২৬
দুবাই যাত্রা স্থগিত, ইস্তাম্বুলে আতঙ্কিত নুসরাত ফারিয়া
ছবি

ছবি সংগৃহীত

 ইরানসহ মধ্যপ্রাচ্যে হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকা। যার দরুন মধ্যপ্রাচ্যের আকাশ পথে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। চলমান এই বৈশ্বিক অস্থিরতায় তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া। 

শনিবার রাতে তিনি নিজের পেইজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে জানান, দিনটি তার কাছে ‘দুঃস্বপ্নের মতো’ কেটেছে। নুসরাত ফারিয়া লেখেন, ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও পরিস্থিতির কারণে অনিশ্চয়তা তৈরি হয়।


এয়ারপোর্টে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ তাকে ভীষণভাবে নাড়া দেয়। এ বিষয়ে নায়িকার ভাষ্য, “ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।” 

তবে এই বিশৃঙ্খলার মধ্যেও আল্লাহর রহমত এবং কাছের মানুষের ভালোবাসাই নুসরাত ফারিয়াকে মানসিকভাবে শক্ত রেখেছে বলে জানান তিনি। ফারিয়া বলেন, “এই বিশৃঙ্খলার মাঝেও আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা আমাকে ধরে রেখেছে। 

ইস্তাম্বুলে আমার বন্ধু আর তার পরিবার যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে, নিশ্চিত করেছে আমি নিরাপদ আছি, সেটা কোনোদিন ভুলব না। তাদের যত্ন আর ভালোবাসা আজ আমাকে ভেঙে পড়তে দেয়নি।” 

সবশেষে ফারিয়া জানান, তিনি এখন ঢাকার পথে। মন ভারী হলেও কৃতজ্ঞতা রয়েছে হৃদয়ে। তার একটাই প্রার্থনা, পৃথিবীটা যেন একটু শান্ত হোক।

 

ডিসি/ আপ্র/ ১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে