গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বড় চমক নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের বিশেষ ৮ পর্ব

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৪৭ এএম ২০২৬
বড় চমক নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের বিশেষ ৮ পর্ব
ছবি

ছবি সংগৃহীত

ঈদকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে নাটকের জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। আট পর্বের একটি পূর্ণাঙ্গ বিশেষ চ্যাপ্টার নিয়েই হাজির হবেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনিই নিশ্চিত করেছেন তথ্য।  

অমি জানান, এখনও শুটিং শুরু হয়নি। তবে প্রস্তুতি চলছে জোরেশোরে। 

খুব শিগগিরই ক্যামেরা চালু হবে। ঈদের বিশেষ এই চ্যাপ্টারে থাকছে বড় একটি চমক এবং নতুন একটি এন্ট্রি। তবে চমকটি কী- তা এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। তার ভাষায়, মুক্তির পরই দর্শক সেটি উপভোগ করবেন। 

তিনি আরও জানান, এবারের বিশেষ পর্বের আলাদা কোনো নাম থাকছে না। পুরো একটি চ্যাপ্টারজুড়েই থাকবে ঈদের আবহ। পরিকল্পনা অনুযায়ী ঈদের দিনই এটি মুক্তি পাবে। 

এতে অভিনয়ও করবেন নাটকটির নিয়মিত শিল্পীরা। ব্যস্ততা প্রসঙ্গে অমি বলেন, বর্তমানে তার পুরো সময়জুড়েই রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। 

সিরিজটির কাজ শেষ না করা পর্যন্ত অন্য কোনো প্রজেক্টে হাত দিচ্ছেন না তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৬৫ থেকে ৭২ নম্বর পর্ব। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ একসঙ্গে দেখা যাচ্ছে পর্বগুলো। 

পাশাপাশি ইউটিউবেও প্রতি বৃহস্পতি ও শুক্রবার প্রচারিত হচ্ছে সিরিজটি। কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এ সিজনে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও তৌসিফ মাহবুব। নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

 

ডিসি/আপ্র/২৫/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

কারিনা যে আক্ষেপে ভোগেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

কারিনা যে আক্ষেপে ভোগেন

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা কাপুরের সিনেমায় যাত্রা কিশোরী বয়সে। তবে জীবনের একটি বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে