গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাকচিক্যের পেছনে অনিশ্চয়তা, যে বার্তা দিলেন তামান্না

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:১৫ এএম ২০২৬
চাকচিক্যের পেছনে অনিশ্চয়তা, যে বার্তা দিলেন তামান্না
ছবি

ছবি সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সে রূপালি পর্দায় নাম লেখান তামান্না ভাটিয়া। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে নিজের রাজত্ব ধরে রেখেছেন। শুধু অভিনয়ই নয়, দীর্ঘ ২১ বছরের এই পথচলায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও।

 সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বিনোদন জগতের চাকচিক্যের পেছনের কঠিন অনিশ্চয়তা এবং সময় থাকতে অর্থ জমানোর প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা কথা বলেছেন। 

তামান্নার মতে, অভিনয়শিল্পীরা অনেক সময় কাজের চাপে প্রচুর আয় করলেও সঠিক বিনিয়োগের অভাবে ক্যারিয়ারের শেষবেলায় এসে বড় ধরনের আর্থিক সংকটে পড়েন। 

তাই আয়ের উৎস বাড়ানো এবং অর্থ ব্যবস্থাপনায় কৌশলগত দক্ষতা অর্জন করাকে অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি। নিজের সফলতার পেছনে বাবার দেওয়া সুপরামর্শের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এই দক্ষিণী ও বলিউড তারকা। ক্যারিয়ারের শুরু থেকেই তামান্নার আয়ের হিসাব-নিকাশ দেখাশোনা করতেন তার বাবা।


আজও বাবার নির্দেশনায় তিনি রিয়েল এস্টেট, গয়না এবং বিভিন্ন লাভজনক খাতে নিয়মিত বিনিয়োগ করে চলেছেন।


বর্তমানে তামান্নার একটি শক্তিশালী বিনিয়োগ পোর্টফোলিও রয়েছে, যা তাকে পেশাগত অনিশ্চয়তার মাঝেও একটি নিশ্ছিদ্র আর্থিক নিরাপত্তা প্রদান করে। অভিনয়ের পাশাপাশি ব্যবসার এই দূরদর্শী চিন্তাই তাকে সমসাময়িক অন্যদের থেকে আলাদা করেছে। সাক্ষাৎকারে তামান্না অতীতের কিংবদন্তি তারকাদের জীবন থেকেও শিক্ষা নেওয়ার কথা বলেন। 

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন মেগাস্টার অমিতাভ বচ্চনের কথা, যিনি নব্বইয়ের দশকে ব্যবসায়িক লোকসানে দেউলিয়া হয়েও কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়িয়েছিলেন। এছাড়া এক সময়ের সুপারস্টার জ্যাকি শ্রফ কিংবা ভারত ভূষণের চরম আর্থিক সংকটের উদাহরণ টেনে তিনি বলেন, বড় বড় তারকাদের পতন থেকে নতুন প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। 

বর্তমানের উপার্জনকে ভবিষ্যতের জন্য ঢাল হিসেবে গড়ে তোলা না গেলে বিনোদন জগতের এই জৌলুস যেকোনো সময় ম্লান হয়ে যেতে পারে বলে মনে করেন তামান্না।

 

ডিসি/আপ্র/২৫/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাই সোভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা...

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস

গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। দীর্ঘ সংগীতজীবনে তিনি দেশের রকসংগীতের অন্যতম আইকনে...

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে