গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমরা যেন বারবার বাধার শিকার না হই : ভাবনা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:৩২ এএম ২০২৬
আমরা যেন বারবার বাধার শিকার না হই : ভাবনা
ছবি

ছবি সংগৃহীত

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের স্পষ্টভাষী স্বভাব আর ভিন্নধর্মী জীবনদর্শনের জন্য তিনি আলোচিত। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে জীবনের রূঢ় সত্য, শৈশবের স্মৃতি এবং ক্যারিয়ারের বর্তমান ব্যস্ততা নিয়ে মনখোলা কথা বলেছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে ভাবনা বলেন, ‘আপনি যখন বড় হতে থাকবেন, আস্তে আস্তে আপনার কাছে জীবনটা পরিষ্কার হতে থাকবে। 

আর জীবন যখন পরিষ্কার হতে থাকে, তখন মন খারাপ হতে থাকে। ছোটবেলায় সব সত্য মনে হতো, সুন্দর মনে হতো। এখন যা সত্য দেখছি, সেটাও মিথ্যা মনে হয়।’ তার কথায়, ‘পুরান ঢাকায় বাড়িওয়ালা-ভাড়াটিয়া সবাই মিলে বড় বলে মুড়ি মাখিয়ে ইফতার করাটা ছিল উৎসবের মতো। ওটার মধ্যে এক ধরণের আরাম আর মনুষ্যত্ব আছে।’ 


সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘এক টাকায় আহার’ প্রসঙ্গে ভাবনা নিজের উপস্থিতির কারণ ব্যাখ্যা করেন। তিনি মনে করেন, শিল্পীরা বা পরিচিত মুখগুলো যখন এমন আয়োজনে দাঁড়ায়, তখন সমাজের বিত্তবানরা অনুপ্রাণিত হয়। সুবিধা বঞ্চিত শিশুদের সাথে খাবার ভাগ করে নেওয়াকে তিনি নিজের পরিবারের সাথে ইফতার করার মতোই আনন্দদায়ক বলে অভিহিত করেন।

 তিনি আরও বলেন, ‘যে নাচতে চায় সে যেন নাচতে পারে, যে ছবি আঁকতে চায় তাকে যেন সেই স্বাধীনতা দেওয়া হয়। আমরা যেন বারবার বাধার শিকার না হই।’ শিল্পীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি। 

 

আসন্ন ঈদুল ফিতরে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন ভাবনা। তিনি জানান, ঈদে সুমন ধর এবং শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় দুটি আলাদা ওয়েব ফিল্মে তাকে দেখা যাবে। কাজ দুটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।

ডিসি/আপ্র/২৩/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

কারিনা যে আক্ষেপে ভোগেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

কারিনা যে আক্ষেপে ভোগেন

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা কাপুরের সিনেমায় যাত্রা কিশোরী বয়সে। তবে জীবনের একটি বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে