গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নামলেন হুমায়রা সুবহা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৫৪ এএম ২০২৬
ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নামলেন হুমায়রা সুবহা
ছবি

ছবি সংগৃহীত

এবার আরেক নাসিরকে নিয়ে কথা বললেন অভিনেত্রী হুমায়রা সুবহা। বেশ কয়েক বছর আগে একটি ভিডিওতে তিনি জাতীয় দলের একসময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ করে আলোচনায় এসেছিলেন। এরপর অভিনয়ে এলে নাসির ইস্যু নিয়ে আলোচনা যেন তার আরো বেশি পিছু নেয়।

তবে এবার আরেক নাসিরকে নিয়ে কথা বললেন বসন্ত বিকেল অভিনেত্রী।

সুবহা বললেন, ‘আমরা সবাই মিলে জুলাইয়ে আন্দোলন করেছি, এরপর আমাদের বাকস্বাধীনতা যে পেয়েছি, সেটা নাসীরুদ্দীন পাটোয়ারীর কথা শুনলেই বোঝা যাচ্ছে। তিনি বাকস্বাধীনতার প্রোপার ব্যবহার করছেন।’

হুমায়রা সুবহা বসবাস করেন বনানীতে। এই এলাকা ঢাকা-১৭ নির্বাচনী এলাকার।

এখান থেকেই নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সুবহা তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় কাজ করছেন। বিএনপির এখানকার প্রচারণা কমিটিতেও রয়েছেন বলে জানালেন আলোচিত অভিনেত্রী।

এরই মধ্যে সুবহাকে ধানের শীষের বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখা যাচ্ছে।

বিষয়টি নিয়ে সুবহা বলেন, ‘আপনারা সবাই জানেন আমি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলাম। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেসব আমার কাছে আন ইথিকাল মনে হতো সেটা নিয়ে লিখতাম, ভিডিও বানাতাম। একটা সময় আমার মনে হলো আমি যেহেতু এত বড় একটা আন্দোলনে অংশ নিয়েছি, এবার আমার অফিশিয়ালি রাজনীতিতে নামা দরকার।’

আলোচিত এই চিত্রনায়িকা বলেন, ‘আমার বাবা-চাচা যেহেতু বিএনপি করতেন। আমার মনে হলো— আমিও এই দলটাই করব।

এখনো আমার কোনো পদ-পদবি নেই। প্রচারণা কমিটিতে আমি রয়েছি। তাই আমি তারেক রহমানের হয়ে ভোট চাচ্ছি। আমি এখানে যখন লিফলেট নিয়ে মানুষের কাছে যাচ্ছি, তারা বলছে আপু লিফলেট লাগবে না, আমরা তারেক রহমানকেই ভোট দেব, ওনার মতো যোগ্য প্রার্থী আর বাংলাদেশে নেই।’

এসি/আপ্র/০৮/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

কারিনা যে আক্ষেপে ভোগেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

কারিনা যে আক্ষেপে ভোগেন

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা কাপুরের সিনেমায় যাত্রা কিশোরী বয়সে। তবে জীবনের একটি বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে