গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৩ জুন ২০২৬

মেনু

সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি: ফারুকী

বাউল শিল্পী সুনীল কর্মকারের জীবনাবসান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:০৮ এএম ২০২৬
বাউল শিল্পী সুনীল কর্মকারের জীবনাবসান
ছবি

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।

সুনীল কর্মকার কেবল একজন সুকণ্ঠী গায়কই ছিলেন না, বরং যন্ত্রসংগীতেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার আবেগময় কণ্ঠের জাদু যেমন শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখত, তেমনি বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম বাজাতেও ছিল তার অসামান্য দক্ষতা। যেকোনো সংগীতের আসর একাই মাতিয়ে রাখার এক ঐশ্বরিক শক্তি ছিল এই গুণী শিল্পীর। বিখ্যাত বাউল সাধক ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগীতে আত্মনিয়োগ করেছিলেন সুনীল। 
জালাল খাঁর অসংখ্য কালজয়ী গানে সুরারোপের পাশাপাশি নিজের কণ্ঠেও সেগুলো তুলে ধরেছেন তিনি। তবে কেবল অন্যের গান গেয়েই থেমে থাকেননি, নিজে রচনা করেছেন প্রায় দুই শতাধিক গান। তার সৃষ্ট এসব গান লোকসংগীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। ১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বান্দনাল গ্রামে জন্মগ্রহণ করেন সুনীল কর্মকার। গানের প্রতি তার টান ছিল জন্মগত। মাত্র সাত বছর বয়সেই সুরের মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেন তিনি। সেই শৈশব থেকে শুরু হওয়া তার এই সুর-যাত্রা দীর্ঘ কয়েক দশক ধরে মুগ্ধ করে রেখেছে শ্রোতাদের।

সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি: প্রখ্যাত বাউল শিল্পী ও সংগীত সাধক সুনীল কর্মকারের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় এই গুণী শিল্পীর প্রয়াণকে দেশের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন তিনি। 
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার শোকবার্তায় বাংলাদেশের দর্শনের ঐতিহ্য ও গানের গুরুত্ব তুলে ধরেন। বলেন, বাংলাদেশের দর্শন এবং শিল্পচর্চা শত শত বছর ধরে হাতে হাত রেখে চলেছে। আমাদের এই ভূখণ্ডের মানুষ তার জাগতিক আনন্দ-বেদনার বোধের পাশাপাশি দার্শনিক ভাবনা ও সমাজচিন্তার প্রকাশ করেছে গান রচনার মধ্য দিয়ে। এই দেশের চিন্তার ঐতিহ্য তাই কোনো দর্শনের বইয়ে না খুঁজে খুঁজতে হয় আমাদের গানে। লালন, হাসন, জালাল খাঁ, শাহ করিমসহ আরো অগণিত ভাবুক বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

প্রয়াত শিল্পীর সঙ্গে নিজের দীর্ঘদিনের পরিচয় তুলে ধরে ফারুকী আরো বলেন, সুনীল কর্মকার জালাল খাঁ ঘরানার একজন বিশিষ্ট সংগীত ও ভাবসাধক। তার সান্নিধ্যে আসার সুযোগ হয় আজ থেকে বহু বছর আগে। তখনই তার কণ্ঠে জালাল খাঁর গান আমাকে অনুপ্রাণিত করে। গান গাওয়ার পাশাপাশি বেহালা, দোতরাসহ একাধিক বাদ্যযন্ত্রে তিনি পারদর্শী ছিলেন। সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, গুণী এই শিল্পীর অসুস্থতার খবর পাওয়ার পরপরই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তার পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেয়।
শোকবার্তায় মোস্তফা সরয়ার ফারুকী বলেন,, আজ ঘুম ভাঙার পরই পাওয়া এই শোকসংবাদ আমাকে ব্যক্তিগতভাবে বেদনার্ত করেছে। সামষ্টিকভাবে এটি আমাদের সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তার আত্মার শান্তি কামনা করি।
সানা/আপ্র/৬/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভক্তদের কথা চিন্তা করেই ছবিটা করেছি : মিম
০১ জুন ২০২৬

ভক্তদের কথা চিন্তা করেই ছবিটা করেছি : মিম

দীর্ঘদিন পর দেশের রূপালি পর্দায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে এবারের ফেরাটা শুধু...

২০০ কোটি টাকার মামলায় ফাঁসলেন জ্যাকলিন
০১ জুন ২০২৬

২০০ কোটি টাকার মামলায় ফাঁসলেন জ্যাকলিন

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ গঠনের নির...

সন্তান জন্মের পরই নারীদের মোটা বলা হয়: কিয়ারা
০১ জুন ২০২৬

সন্তান জন্মের পরই নারীদের মোটা বলা হয়: কিয়ারা

মাতৃত্বের অভিজ্ঞতা একজন নারীর জীবনে গভীর পরিবর্তন আনে। তবে সন্তান জন্মের পর নারীদের প্রতি সমাজের দৃষ...

কণ্ঠস্বর ভালো রাখতে ইমন চক্রবর্তী যে পরামর্শ দিলেন
০১ জুন ২০২৬

কণ্ঠস্বর ভালো রাখতে ইমন চক্রবর্তী যে পরামর্শ দিলেন

গান শুধু সুর ও তালনির্ভর নয়, এর সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে শারীরিক সক্ষমতাও। বিশেষ করে একজন সংগীতশিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

বর্তমান সরকারের চারমাস পূর্ণ না হতেই হঠাৎ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। দীপেন দেওয়ানের আকস্মিক এই পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে। আপনি কি মনে করেন তিনি সত্যিই অসুস্থতার কারণে সরে গেলেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে