গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শোবিজ ছেড়ে দ্বীনের পথে শান্তি খোঁজার ঘোষণা দিলেন অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:২০ এএম ২০২৬
শোবিজ ছেড়ে দ্বীনের পথে শান্তি খোঁজার ঘোষণা দিলেন অভিনেত্রী
ছবি

ছবি সংগৃহীত

ছোটপর্দায় ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। অভিনয়ে ব্যস্ততা, দর্শকপ্রিয়তা-সব মিলিয়ে সম্ভাবনাময় ক্যারিয়ারই অপেক্ষা করছিল সামনে। ঠিক এমন সময় হঠাৎ করেই শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নওবা তাহিয়া।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিনোদন অঙ্গন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি। সেখানে নওবা লেখেন, শোবিজে চারটি সুন্দর বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই যাত্রা তার জন্য গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল বলেও উল্লেখ করেন, এবং এ সময়টায় পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। নওবা জানান, এখন তিনি তার দ্বীন, ভেতরের শান্তি, শেখা এবং কাছের মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছেন। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দেওয়ার এই সময়টাকে তিনি জীবনের জন্য সঠিক অধ্যায় বলেই মনে করছেন।

নওবা স্পষ্ট করে দেন, এখন থেকে তার কোনো নতুন কাজ আর আসবে না- না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। তবে আগে করা কিছু কাজ ভবিষ্যতে প্রকাশ পেতে পারে, যদিও সেগুলোর সঙ্গে তিনি আর সক্রিয়ভাবে যুক্ত থাকবেন না বলেও জানান।

সবশেষে দর্শক-ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে নওবা লেখেন, এত দিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য তিনি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।

এ বিষয়ে নওবা গণমাধ্যমকে বলেন, অভিনয় ছাড়ার কারণগুলো তিনি তার পোস্টেই উল্লেখ করেছেন, এর বাইরে অন্য কোনো কারণ নেই।

উল্লেখ্য, ছোটবেলায় শিশুদের অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হয় নওবা তাহিয়ার। বড় হওয়ার পরও উপস্থাপনায় ছিলেন সরব। পরে নাটক ও ওটিটিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’, ‘কন্ট্রোল প্লাস জেড’ এবং ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’।

এসি/আপ্র/০৫/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ
০৬ সেপ্টেম্বর ২০২৬

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যাদের জনপ্রিয়তা সময়ের সঙ্গে কমেনি; বরং প্রজন্ম পেরিয়ে আরো...

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে