গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৬ এএম ২০২৬
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
ছবি

ছবি সংগৃহীত

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ্রহণযোগ্যতা। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘পূজা মেরি জান’। এর মধ্যেই শোনা যাচ্ছে, অ্যাটলি কুমারের বহুল আলোচিত ‘রাকা’ সিনেমায় দেখা যাবে ম্রুনালকে। 

আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনদের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন তিনি। লোককথা ও কল্পবিজ্ঞানের সমন্বয়ে বিশাল পরিসরে নির্মিত হচ্ছে সিনেমাটি।


ম্রুনাল কি ‘রাকা’য় থাকছেন? এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা যে ধরে নিচ্ছেন আমি ‘রাকা’য় অভিনয় করছি, এটা আমার বেশ ভালো লাগছে! আমার আগামী সিনেমাগুলোর ঘোষণা খুব শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেব। 

 

আশা করি, তাতে এসব গুঞ্জনের অবসান হবে।” রহস্য খোলাসা না করেই ফের ম্রুনাল বলেন, ‘আমি শুধু বলতে চাই, কাজের প্রক্রিয়াটা উপভোগ করতে চাই। পরীক্ষার মতোই প্রতিটি কাজের কিছু ধাপ থাকে, লক্ষ্য নির্ধারণ, উপকরণ, পর্যবেক্ষণ ও উপসংহার। 

 

কিন্তু কোনো কাজ সফল হলো না, এমন সিদ্ধান্তে আমি পৌঁছাতে চাই না। 

আমার কাছে প্রতিটি অভিজ্ঞতাই নতুন শেখার সুযোগ।’ এমন সব গল্পে অভিনয় করতে চান ম্রুনাল, যা পর্দার বাইরে দর্শকের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘আমি এমন সিনেমার অংশ হতে চাই, যেটা শুধু আমার জন্যই চ্যালেঞ্জিং হবে না, বরং মানুষকে তাদের সমস্যা কাটিয়ে উঠতেও সাহায্য করবে। 

 

মানুষকে আরও দৃঢ় সিদ্ধান্ত নিতে এবং আরও ভালো মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করবে।’

ডিসি/আপ্র/১৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

জন্মদিনে ভালোবাসায় আপ্লুত সোহানা সাবা, জানালেন আক্ষেপের কথা
১৪ অক্টোবর ২০২৬

জন্মদিনে ভালোবাসায় আপ্লুত সোহানা সাবা, জানালেন আক্ষেপের কথা

জন্মদিন তার কাছে বছরের সবচেয়ে প্রিয় দিন। তবে এই দিনেই জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়ার অনুভূতিও কাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে