গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২১ এএম ২০২৬
রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী
ছবি

ছবি সংগৃহীত

ধারাবাহিক নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দীর্ঘদিন পর আবারও ধারাবাহিকে ফিরলেন তিনি। মুহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে অভিনয় করছেন এ গ্ল্যামারকন্যা। 

 

এদিকে এই অভিনেত্রীকে একক নাটকে বরাবরই রোমান্টিক চরিত্রে দেখা যায়। এর মধ্যে এক সাক্ষাৎকারে তটিনী জানালেন এর বাইরেও বিভিন্ন চরিত্রে কাজ করতে চান। তটিনীর ভাষ্য, ‘আমাকে সাধারণত রোমান্টিক গল্পেই বেশি দেখা যায়। কারণ এ ধরনের কাজই বেশি হয়। 

কিন্তু সব সময়ই আমার একটু আলাদা কিছু করার চেষ্টা থাকে। যেমন, এখনও ডিমেনশিয়া কিংবা শর্ট টার্ম মেমোরি লসের রোগীর চরিত্রে অভিনয় করিনি। সিঙ্গেল মাদার কিংবা অন্তঃসত্ত্বা নারীর চরিত্রও এখনো পর্দায় সেভাবে তুলে ধরিনি।’


তিনি আরও বলেন, ‘থ্রিলারধর্মী কাজও খুব কম করেছি। এ ধরনের চরিত্রে কাজ করা অনেক কঠিন। শুধু অভিনয় জানলেই হয় না, ভালো গল্প এবং শক্তিশালী স্ক্রিপ্ট দরকার। 

 

কারণ যে চরিত্রটি পর্দায় উপস্থাপন করবো, সেটি যদি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য না হয়, তাহলে পুরো বিষয়টাই নষ্ট হয়ে যাবে। 

যখন মনে হবে গল্প ও চরিত্র—দুটোই একদম ঠিক আছে, তখন অবশ্যই সেই ঝুঁকি নেবো।’

ডিসি/আপ্র/১৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড
১৩ অক্টোবর ২০২৬

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড

 বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত দঅভিনেত্রী’ হিসেবে পরিচিত টিলি নরউড...

শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
১৩ অক্টোবর ২০২৬

শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই সময়ের ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতা...

কারাবাস ও বিরতি কাটিয়ে জাহের আলভীর অভিনয়ে ফেরা
১৩ অক্টোবর ২০২৬

কারাবাস ও বিরতি কাটিয়ে জাহের আলভীর অভিনয়ে ফেরা

স্ত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় কারাবাস ও দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার কথা জানালেন ছোট পর্দার অভ...

আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
১৩ অক্টোবর ২০২৬

আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন

শোবিজে একের পর এক তারকার বিচ্ছেদের গুঞ্জন উঠছে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই