গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

‘দুর্গা এলো’ শিরোনামে পূজায় আসছে অরুন চৌধুরী ও কাকলি হালদারের নতুন গান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২৫ এএম ২০২৬
‘দুর্গা এলো’ শিরোনামে পূজায় আসছে অরুন চৌধুরী ও কাকলি হালদারের নতুন গান
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রকাশ হতে যাচ্ছে নতুন একটি গান। পূজার উৎসবের আমেজকে আরো প্রাণবন্ত করে তুলতে গানটি নিয়ে এরই মধ্যে চলছে নানা প্রস্তুতি। গানটির রচনা ও সুরের পাশাপাশি সংগীতায়োজনে রয়েছে উৎসবের আবহ ও আনন্দের ছোঁয়া।

নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী অরুন চৌধুরী ও ডাঃ কাকলি হালদার। গানটির রচনা ও সুর করেছেন শিল্পী অরুন চৌধুরী নিজেই এবং কম্পোজিশন করেছেন তমাল হাসান। দুই শিল্পীর কণ্ঠের সমন্বয়ে গানটি শ্রোতাদের মধ্যে ভিন্নধর্মী আনন্দ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে গানটি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। পূজার আনন্দ, উৎসবের আবহ এবং মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা তুলে ধরাই গানটির অন্যতম আকর্ষণ। আসছে পূজাতেই গানটি শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে।

অরুন চৌধুরী বলেন, পূজাকে সামনে রেখে গানটি প্রকাশ করতে পাছেন বলে তিনি আনন্দিত। উৎসবের এই সময়ে গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে—এমন প্রত্যাশাই তার।

ডাঃ কাকলি হালদারও গানটি নিয়ে আশাবাদী। তার মতে, পূজার আনন্দের সঙ্গে নতুন গানটি শ্রোতাদের উৎসবের অনুভূতিকে আরো বাড়িয়ে দেবে।

গানটির কম্পোজিশনের দায়িত্ব পালন করা তমাল হাসান জানান, গানটির সংগীতায়োজন ও পরিবেশনায় উৎসবের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। শ্রোতারা যেন পূজার আনন্দের সঙ্গে গানটির সুর ও কথার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারেন, সেই বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

আসছে শারদীয় দুর্গাপূজায় গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে তুমুল সাড়া মিলবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা।

এসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জেমস ভাই, আপনি আমাদের বিশাল এক বটবৃক্ষ: হাসান
০৩ অক্টোবর ২০২৬

জেমস ভাই, আপনি আমাদের বিশাল এক বটবৃক্ষ: হাসান

দেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমসের জন্মদিন ছিল ২ অক্টোবর। বিশেষ এই দিনে প্রিয় শিল...

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
০১ অক্টোবর ২০২৬

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে পর্দায়। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বর...

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’
০১ অক্টোবর ২০২৬

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

দুই দশকের বেশি ধরে বলিউউ ইন্ডাস্ট্রির তারকাদের গল্প-আড্ডা, বিতর্কের একটি ঠিকানা হয়ে দাঁড়িয়েছে সেলিবে...

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
০১ অক্টোবর ২০২৬

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

বয়স ৩৯। তার মধ্যে ২৯ বছর ধরেই আছেন অভিনয়ে। কারণ শুরুটা ছোটবেলা থেকেই। তিনি শ্রাবন্তী চ্যাটার্জি। বয়স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে