গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরো বেশি দুষ্টু: প্রভা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪৩ এএম ২০২৬
গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরো বেশি দুষ্টু: প্রভা
ছবি

ছবি সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে ভক্তদের মাঝে তাকে নিয়ে চর্চা লেগেই থাকে। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের শৈশব, বেড়ে ওঠার স্মৃতি এবং অতীত পছন্দের কথা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

পডকাস্টে নিজের অতীত পছন্দ ও অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রভা জানান, একসময় তার গরিব ও কষ্ট করে বড় হওয়া ছেলেদের প্রতি আলাদা পছন্দ কাজ করত। তিনি বলেন, “আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়। কেউ যদি এসে অভাবের কথা বলত, ‘না খেয়ে ছিলাম’, ‘কষ্টে বড় হয়েছি’, ‘বাবা-ভাই-বোনকে এভাবে মানুষ করেছি’—তখন ভালো লাগত। কিন্তু পরে বুঝেছি, এভাবে মিথ্যা কথা বলে যারা দরদ দেখায়, তারা আরো বেশি দুষ্টু হয়।”

নিজের স্বভাব ও ব্যক্তিত্বের পরিবর্তনের বিষয়ে অভিনেত্রী বলেন, “আমি অনেক আদুরে আর আল্লাদি ছিলাম। এমনকি সঠিকভাবে কথাও বলতে পারতাম না, আমতা আমতা করে অর্ধেক কথা বলতাম। আমার আত্মীয়-স্বজন, বাবা-মা থেকে শুরু করে বন্ধুদের বাবা-মা পর্যন্ত আমাকে খুব আদর করতেন। এ কারণেই আমার মধ্যে পরিপক্বতা (ম্যাচিউরিটি) আসতে বেশ সময় লেগেছে। অভিনয়ে আসার পরই আমি মূলত স্পষ্ট করে কথা বলতে শিখেছি।”

উল্লেখ্য, নাটকে আগের চেয়ে কিছুটা অনিয়মিত হলেও বর্তমানে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি তিনি সরকারি অনুদানে নির্মিত দুটি নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। এর একটি হলো সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, যার বড় একটি অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া তার হাতে রয়েছে ‘দুই পয়সার মানুষ’ নামের আরো একটি অনুদানের সিনেমা।

এসি/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর, নজর কাড়লো সাজও
৩০ সেপ্টেম্বর ২০২৬

ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর, নজর কাড়লো সাজও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়েছেন মার্কিন গা...

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা
২৯ সেপ্টেম্বর ২০২৬

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্...

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ
২৯ সেপ্টেম্বর ২০২৬

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পি...

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা

বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় এক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই