শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রেখে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সেই ছোট্ট দীঘিই এখন প্রতিষ্ঠিত নায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত ভক্তদের নজর কাড়েন তিনি।
এবার সমুদ্রপাড়ে শাড়িতে ভিন্ন সাজে ধরা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের যাচাইকৃত ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন দীঘি। সমুদ্রের পাড়ে নরম আলো, সামুদ্রিক বাতাস আর খোলা আকাশের আবহে শাড়িতে ভিন্ন রূপে দেখা যায় তাকে। ছবি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় প্রশংসা ও আলোচনা।
ছবিতে জলপাই, কালো ও হালকা নীলের মিশ্রণের শাড়ি পরেছেন দীঘি। সঙ্গে ছিল ফুলেল নকশার ব্লাউজ। খোলা চুলে সমুদ্রের বাতাসে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে।
কখনো দুই হাত মেলে, কখনো কোমর কিংবা বুকে হাত রেখে ছবি তুলেছেন অভিনেত্রী। পেছনে সমুদ্রের ঢেউ ও বিস্তৃত আকাশ—সব মিলিয়ে ছবিগুলোতে তৈরি হয়েছে নান্দনিক আবহ।
ছবিগুলোর সঙ্গে অবশ্য বড় কোনো ক্যাপশন দেননি দীঘি। মাত্র দুটি শব্দ লিখেছেন—‘ব্লেসড মেস’। ছোট্ট এই ক্যাপশন নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল দেখা গেছে।
ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে দীঘির সৌন্দর্যের প্রশংসায় মেতে ওঠেন ভক্তরা। কেউ জানতে চেয়েছেন, তাকে এত সুন্দর লাগার কারণ কী। একজন লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি এত সুন্দর কেন?’
তবে প্রশংসার পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের এসব মন্তব্যে দীঘিকে খুব একটা গুরুত্ব দিতে দেখা যায় না।
ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা। কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেও কক্সবাজারে গিয়েছিলেন তিনি।
অভিনয়ে অবশ্য বেশ কিছুদিন ধরে নিয়মিত দেখা যাচ্ছে না দীঘিকে। বর্তমানে বিভিন্ন প্রচারণামূলক কাজ নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। এর মধ্যেই সমুদ্রপাড়ে শাড়িতে প্রকাশ করা নতুন ছবিতে আবারও ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীঘি। সর্বশেষ ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমায় দেখা গেছে তাকে।
রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন।
এসি/আপ্র/১৩/০৯/২০২৬