গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘একটি সুন্দর মিথ্যে’ নিয়ে আসছেন চিত্রনায়িকা মৌসুমী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৫ এএম ২০২৬
‘একটি সুন্দর মিথ্যে’ নিয়ে আসছেন চিত্রনায়িকা মৌসুমী
ছবি

ছবি সংগৃহীত

প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে পারিবারিক সময় কাটানোর পাশাপাশি অভিনয়েও সক্রিয় রয়েছেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে শুটিং করা গান, টেলিফিল্ম ও সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।

এবার নতুন একটি সিনেমায় যুক্ত হলেন মৌসুমী। ‘আ বিউটিফুল লাই’ নামের সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। সিনেমাটির গল্পও তারই লেখা।

জানা গেছে, শুরুতে ‘আ বিউটিফুল লাই’ টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। তবে পরবর্তী সময়ে এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সে অনুযায়ী চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। শিগগিরই যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

দেশে থাকাকালীন নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় কাজ করেছেন মৌসুমী। বর্তমানে নেয়ামুলও যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানেই মৌসুমীকে নিয়ে নতুন এই সিনেমার পরিকল্পনা করেছেন তিনি।

সিনেমাটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আ বিউটিফুল লাই’ মূলত একটা রোড ট্রিপের গল্প। থ্রিলারধর্মী গল্প। গল্পে যা কিছু ঘটছে, একটা মিথ্যার ওপর ঘটছে। তারপরও ভালো লাগছে মুহূর্তগুলো। তাই এর নাম দেওয়া হয়েছে আ বিউটিফুল লাই।’

নতুন সিনেমাটিতে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে রোড ট্রিপের মধ্য দিয়ে গল্প এগোবে। থ্রিলারধর্মী কাহিনিতে মিথ্যা ও সত্যের নানা স্তর উঠে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিনেমাটির শুটিং ও নির্মাণকাজ এগিয়ে গেলে অভিনয়শিল্পী ও মুক্তির পরিকল্পনা সম্পর্কে আরো তথ্য জানা যাবে।

এসি/আপ্র/০৭/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
০৭ সেপ্টেম্বর ২০২৬

৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

জীবনের চার দশক পেরিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। তবে বয়সের ছাপ যেন তার সৌন্দর্যে খুব একটা পড়েনি। তার...

‘পুরো সংসার সামলায় সে’, স্বামীর প্রশংসায় শ্রেয়া ঘোষাল
০৭ সেপ্টেম্বর ২০২৬

‘পুরো সংসার সামলায় সে’, স্বামীর প্রশংসায় শ্রেয়া ঘোষাল

সংগীতজীবন ও সংসার—দুই দিক সামলাতে জীবনসঙ্গীর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করেন জনপ্রিয় ভারতীয় গায়িক...

বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!
০৭ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে নির...

আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’
০৬ সেপ্টেম্বর ২০২৬

আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’

পনেরো বছর পর এক রাতে আচমকা দুই পরিচিত মানুষের মুখোমুখি হওয়া এবং সেই এক রাতের আকস্মিক ঘটনাপ্রবাহকে কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই