গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:১৯ এএম ২০২৬
আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিং
ছবি

অরিজিৎ সিং

আচানক অবসরের ঘোষণা দিলেন বলিউডের সর্বশেষ সর্বোচ্চ সফল প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। তবে তার এই অবসর শুধুই প্লেব্যাক থেকে, মানে সিনেমার গান। 
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমন ঘোষণা দেন অরিজিৎ। জানান, প্লেব্যাক সিঙ্গিং-এর দীর্ঘ ও সফল যাত্রার এখানেই ইতি টানছেন।

এই ঘোষণায় হতবাক ও আবেগাপ্লুত হয়ে পড়েছেন তার অগণিত ভক্ত। অরিজিৎ সিং তার পোস্টে লিখেছেন, ‘প্লেব্যাক গায়ক হিসেবে এই যাত্রা ছিল আমার জীবনের এক অসাধারণ অধ্যায়। আমার শ্রোতা, সুরকার, গীতিকার এবং সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনন্দের সঙ্গে বলছি, আমি আর প্লেব্যাক করছি না।’ তবে ভবিষ্যতে তিনি গান থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

২০১৩ সালে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গান দিয়ে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছান অরিজিৎ সিং। এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি নিজেকে বলিউডের অন্যতম প্রভাবশালী কণ্ঠে পরিণত করেন।

অবসরের ঘোষণার পর টাইমস অব ইন্ডিয়া তার গাওয়া সর্বকালের সেরা ও কালজয়ী গানগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য-তুম হি হো, চান্না মেরেয়া, কেশরিয়া, লাল ইশ্ক, সাতরাঙ্গা, দেশ মেরে, বিনতে দিল প্রভৃতি। এই গানগুলো শুধু বাণিজ্যিক সাফল্যই নয়, শ্রোতাদের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে বলে মনে করছেন সঙ্গীতবোদ্ধারা।

অরিজিৎ সিংয়ের অবসরের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা দুঃখ প্রকাশের পাশাপাশি তার গানের স্মৃতিচারণ করছেন। অনেকেই আশা করছেন, প্লেব্যাক থেকে সরে গেলেও তিনি স্বাধীন বা লাইভ মিউজিকের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকবেন।

সানা/মেহেদী/আপ্র/২৮/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

কারিনা যে আক্ষেপে ভোগেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

কারিনা যে আক্ষেপে ভোগেন

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা কাপুরের সিনেমায় যাত্রা কিশোরী বয়সে। তবে জীবনের একটি বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে