গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফের জুটি বাঁধছেন ইরফান সাজ্জাদ-সাদিয়া আয়মান, আসছে ‘ফ্যামিলি এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
ফের জুটি বাঁধছেন ইরফান সাজ্জাদ-সাদিয়া আয়মান, আসছে ‘ফ্যামিলি এক্সপ্রেস’
ছবি

ছবি সংগৃহীত

বেশ কিছু নাটকে জুটি বেঁধে ইতোমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। এবার তাদের নতুন আরেকটি নাটকের খবর মিলল, নাম ‘ফ্যামিলি এক্সপ্রেস’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন সাদিয়া আয়মান নিজেই।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, একটি বাসের ভেতরে পাশাপাশি বসে বেশ হাসিখুশি মেজাজে রয়েছেন এই দুই তারকা। পোস্টারের ক্যাপশনে নাটকটি আসার বার্তা জানিয়ে সাদিয়া আয়মান লেখেন, ‘ফ্যামিলি এক্সপ্রেস কামিং সুন...’।

পোস্টার প্রকাশের পর থেকেই এই দুই অভিনয়শিল্পীর নতুন এই রসায়ন ঘিরে দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে বেশ আগ্রহ।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম, আর এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন তানভীর মাহমুদ। ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান ছাড়াও এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাজনীন, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ফারুক আহমেদ, ইশরাত জাহান অতিথিসহ আরও অনেকে।

উল্লেখ্য, এর আগেও ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান জুটি হয়ে অভিনয় করেছেন ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’, ‘পাতাবাহার’সহ আরও বেশ কিছু জনপ্রিয় নাটকে, আর প্রতিটি কাজেই দর্শকের মনোযোগ কেড়ে নিয়েছিলেন তারা। এবার ‘ফ্যামিলি এক্সপ্রেস’-এর মাধ্যমে আরেকটি নতুন নাটকে জুটি বাঁধলেন এই দুই তারকা অভিনয়শিল্পী।

ডিসি/আপ্র/০৩/০৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

ছেলেদের ‘সাত খুন মাফ’, মেয়েদের এক ভুলেই সর্বনাশ: তাপসী
০৩ সেপ্টেম্বর ২০২৬

ছেলেদের ‘সাত খুন মাফ’, মেয়েদের এক ভুলেই সর্বনাশ: তাপসী

নিজের মনের কথা রাখঢাক না করে বলতে বরাবরই স্বচ্ছন্দ অভিনেত্রী তাপসী পান্নু। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্...

পুরুষ নয়, বাঁধনের নারী হেটার্সই বেশি
০৩ সেপ্টেম্বর ২০২৬

পুরুষ নয়, বাঁধনের নারী হেটার্সই বেশি

তারকা মানেই আলো-ঝলমলে জীবন। তবে সেই আলোর আড়ালে থাকা ব্যক্তিজীবনের নানা গল্প অনেকটাই অজানা থেকে যায়।...

আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ
০৩ সেপ্টেম্বর ২০২৬

আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের আগাম জামিনের...

জন্মশতবর্ষে অমলিন মহানায়ক উত্তম কুমার
০৩ সেপ্টেম্বর ২০২৬

জন্মশতবর্ষে অমলিন মহানায়ক উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম সময়ের সঙ্গে পুরোনো হয় না, বরং প্রজন্ম পেরিয়ে আরো উজ্জ্বল হয়ে ওঠে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে