গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাবনূরকে বিয়ে করা নিয়ে যা বলেছিলেন সালমানের বাবা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৫ এএম ২০২৬
শাবনূরকে বিয়ে করা নিয়ে যা বলেছিলেন সালমানের বাবা
ছবি

ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। পর্দায় তাদের রসায়ন দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হলেও একসময় বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি শাবনূরকে সালমান শাহ বিয়ে করেছেন—এমন খবরও প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রিকায়।

১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন সালমান শাহ। মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা এবং নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান পরিষ্কার করতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে শাবনূরের সঙ্গে তার বিয়ের গুঞ্জন নিয়েও কথা বলেন তিনি। পাশে ছিলেন তার বাবা এ কিউ চৌধুরী।

সালমান শাহ জানান, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তার ও শাবনূরের বিয়ে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরাসরি অস্বীকার করে তিনি বলেন, শাবনূরকে তিনি ছোট বোনের মতো জানেন ও স্নেহ করেন। একই সঙ্গে নিজের বৈবাহিক অবস্থাও স্পষ্ট করে জানান—তিনি বিবাহিত।

ছেলের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে শাবনূরকে ঘিরে ছড়ানো গুঞ্জন নিয়েও কথা বলেন সালমান শাহর বাবা এ কিউ চৌধুরী। তিনি বলেন, তিনি তার সন্তানকে ভালোভাবে জানেন এবং সালমান এমন কোনো কাজ করতে পারেন না। তার ধারণা ছিল, কেউ হয়তো সালমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ কিউ চৌধুরীর ভাষায়, ‘আমি আমার সন্তানকে জানি। শাবনূরকেও আমি চিনি। সালমান এ কাজ করতেই পারে না। নিশ্চয়ই কেউ ওর বিরুদ্ধে চক্রান্তে নেমেছে।’

এর আগে ১৯৯৬ সালের এপ্রিল মাসে প্রযোজক সমিতি সালমান শাহকে দুই সপ্তাহের জন্য এফডিসিতে নিষিদ্ধ করেছিল। ‘আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম’—এমন একটি মন্তব্যকে কেন্দ্র করে তাকে নিষিদ্ধ করা হয়েছিল বলে সে সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এসি/আপ্র/০৩/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জন্মশতবর্ষে অমলিন মহানায়ক উত্তম কুমার
০৩ সেপ্টেম্বর ২০২৬

জন্মশতবর্ষে অমলিন মহানায়ক উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম সময়ের সঙ্গে পুরোনো হয় না, বরং প্রজন্ম পেরিয়ে আরো উজ্জ্বল হয়ে ওঠে।...

ভেনিস উৎসবে যাচ্ছেন সুনেরাহ
০২ সেপ্টেম্বর ২০২৬

ভেনিস উৎসবে যাচ্ছেন সুনেরাহ

প্রথম সিনেমাতেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঝুলিতে পুরে বাজিমাত করেছিলেন সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক...

অভিমান ভুলে আবারও এক হচ্ছেন রাজ-মিমি
০২ সেপ্টেম্বর ২০২৬

অভিমান ভুলে আবারও এক হচ্ছেন রাজ-মিমি

বাংলা সিনেপাড়ায় পুরনো তিক্ততা আর মান-অভিমান ভুলে আবারও এক ফ্রেমে বাঁধার গল্প নতুন কিছু নয়। তবে সেই ত...

মন্দিরার হাতে নতুন দুই সিনেমা, একটির শুটিং শুরু এ বছর
০২ সেপ্টেম্বর ২০২৬

মন্দিরার হাতে নতুন দুই সিনেমা, একটির শুটিং শুরু এ বছর

‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন মন্দিরা চক্রবর্তী। এরপর আরিফিন শুভর সঙ্গে ‘নীলচক্র’ সিনেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে