গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি: পপি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪১ এএম ২০২৬
একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি: পপি
ছবি

ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেক নেটিজেন দাবি করছিলেন, এই অভিনেত্রী নাকি চলচ্চিত্রে কাজ করাকে ‘পাপ’ বলে মন্তব্য করেছেন।

তবে নিজের অবস্থান পরিষ্কার করে এই আলোচনার কড়া জবাব দিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা। তিনি জানান, অভিনয়কে কখনোই কোনো পাপ হিসেবে দেখেননি বা এই মাধ্যম নিয়ে নেতিবাচক মন্তব্য করেননি।

সাদিকা পারভীন পপি গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের ভুল বা ভুলত্রুটির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে পারে না?’

‘আমরা জেনে-না জেনে বহু ভুল করি, সেগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া কি অন্যায়? আমার জীবনের কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে যদি সংসার নিয়ে শান্তিতে থাকতে পারি, তবে তা নিয়ে জলঘোলা করার তো কিছু দেখি না।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘যে শিল্প আমাকে আজ এই যশ, খ্যাতি আর সম্মান এনে দিয়েছে; যে মাধ্যমে হাড়ভাঙা খাটুনি দিয়ে রোজগার করেছি আর দর্শকের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি সেই চলচ্চিত্রকে ছোট করার প্রশ্নই আসে না। সিনেমাকে আমি আজও মন থেকে ভালোবাসি ও শ্রদ্ধা করি।’

তিনি জানান, পছন্দসই গল্প পেলে আবারো ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। বিশেষ করে নিজের বায়োগ্রাফি বা জীবনভিত্তিক ছবিতে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন তিনি। এ ছাড়া ভবিষ্যতে অভিনয়ে নিয়মিত হন বা না হন, প্রযোজক হিসেবে পর্দায় ফেরার জোরালো ইচ্ছা রয়েছে এই তারকার।

এসি/আপ্র/০২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন
১৫ সেপ্টেম্বর ২০২৬

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগের সমস্যায় ভুগতে থাকা এই তরুণ নির্মাতা মঙ্গলবার (১...

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত
১৫ সেপ্টেম্বর ২০২৬

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত

টেলিভিশনের সেরা অনুষ্ঠানগুলোর পুরস্কার দেওয়া হয় ৭৮তম এমি অ্যাওয়ার্ডের আসর। আসরটি বসেছিল যুক্তরাষ্ট্র...

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন
১৫ সেপ্টেম্বর ২০২৬

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াই। এর মধ্যে আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক সামিয়...

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক

অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই