গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শালিনীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৫১ এএম ২০২৬
শালিনীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ অভিনেত্রী
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণী সিনেমার অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে তৈরি একটি ভুয়া ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এতে তাকে দেখানো হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে শালিনীকে আপত্তিকর অবস্থায় দেখানো হয়েছে বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রী স্পষ্ট করে জানান, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

শালিনী বলেন, প্রযুক্তির অপব্যবহার করে বিশেষ করে নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষতি করার এই প্রবণতা অত্যন্ত বিরক্তিকর ও উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডকে ‘মানসিক নির্যাতন’ উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান।

ভুয়া ভিডিওটি ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, কেউ এটি দেখে থাকলে যেন শেয়ার, ফরোয়ার্ড বা ডাউনলোড না করেন। একই সঙ্গে ভিডিওটির বিরুদ্ধে দ্রুত প্রতিবেদন করারও অনুরোধ জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও বিকৃত করে ভুয়া কনটেন্ট তৈরির ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নারীদের ছবি ব্যবহার করে সম্মতি ছাড়া আপত্তিকর কনটেন্ট তৈরির প্রবণতা ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

২০১৭ সালে বিজয় দেবরাকোন্ডার বিপরীতে তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় শালিনী পাণ্ডের। এরপর তেলেগু, তামিল ও হিন্দি ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/০২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন
১৫ সেপ্টেম্বর ২০২৬

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগের সমস্যায় ভুগতে থাকা এই তরুণ নির্মাতা মঙ্গলবার (১...

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত
১৫ সেপ্টেম্বর ২০২৬

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত

টেলিভিশনের সেরা অনুষ্ঠানগুলোর পুরস্কার দেওয়া হয় ৭৮তম এমি অ্যাওয়ার্ডের আসর। আসরটি বসেছিল যুক্তরাষ্ট্র...

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন
১৫ সেপ্টেম্বর ২০২৬

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াই। এর মধ্যে আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক সামিয়...

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক

অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই