গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উপস্থাপনায় অজয়, প্রতি পর্বে পারিশ্রমিক ৬ কোটি!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৯ এএম ২০২৬
উপস্থাপনায় অজয়, প্রতি পর্বে পারিশ্রমিক ৬ কোটি!
ছবি

ছবি সংগৃহীত

বলিউড নায়ক অজয় দেবগনকে এবার উপস্থাপকের ভূমিকায় দেখা যাচ্ছে। জনপ্রিয় ক্রাইম শো ক্রাইম পেট্রোল উপস্থাপনা করছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) থেকে শুরু হয়েছে অনুষ্ঠানের নতুন পর্ব। অজয়ের এই টেলিভিশন অভিষেক নিয়ে দর্শকদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনই আলোচনায় এসেছে তার পারিশ্রমিকও। 

 

সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের জন্য ১৫টি এপিসোডের চুক্তি করেছেন অজয়। পুরো সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ হিসাব করলে প্রতি পর্বে প্রায় ৬ কোটি টাকা! 

 

এই অংক তাকে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া টেলিভিশন সঞ্চালকদের তালিকায় অবশ্যই প্রথম সারিতে রাখছে। কিন্তু দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত টিভি হোস্ট এখনও তিনি নন।


এই তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন বলিউড ভাইজান সালমান খান। ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে দীর্ঘদিন ধরেই টেলিভিশনে রাজত্ব করছেন ভাইজান। প্রায় ১৫ বছর ধরে এই রিয়ালিটি শোয়ের সঙ্গে যুক্ত তিনি। 

 

বছরের পর বছর অনুষ্ঠানের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বিগ বস’-এর সঞ্চালনা শুরু করার সময় সালমান খান প্রতি এপিসোডে প্রায় ২ দশমিক ৫ কোটি টাকা পেতেন। 

 

পরবর্তী সময়ে সেই অংক একাধিকবার বেড়েছে। ‘বিগ বস’-এর ১৫ ও ১৬ নম্বর সিজনে তার পারিশ্রমিক সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলে খবর। চার মাসের দীর্ঘ সিজন ধরলে সেই অংক প্রায় ২৫০ কোটি টাকায় পৌঁছতে পারে।

ডিসি/আপ্র/০১/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন
১৫ সেপ্টেম্বর ২০২৬

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগের সমস্যায় ভুগতে থাকা এই তরুণ নির্মাতা মঙ্গলবার (১...

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত
১৫ সেপ্টেম্বর ২০২৬

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত

টেলিভিশনের সেরা অনুষ্ঠানগুলোর পুরস্কার দেওয়া হয় ৭৮তম এমি অ্যাওয়ার্ডের আসর। আসরটি বসেছিল যুক্তরাষ্ট্র...

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন
১৫ সেপ্টেম্বর ২০২৬

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াই। এর মধ্যে আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক সামিয়...

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক

অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই