গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আসছে অরুন চৌধুরী ও মেহিরীমার কণ্ঠে ‘ভিতরে তুমি’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৩২ এএম ২০২৬
আসছে অরুন চৌধুরী ও মেহিরীমার কণ্ঠে ‘ভিতরে তুমি’
ছবি

ছবি আজকের প্রত্যাশা

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন শিল্পী অরুন চৌধুরী ও মেহিরীমা ফেরদৌসী। ‘ভিতরে তুমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা ও সুর করেছেন জি এম জাকির হেসেন এবং সংগীতায়োজন করেছেন তমাল হাসান।

প্রেম ও আবেগের অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত গানটি শ্রোতাদের কাছে ভিন্নমাত্রার আবেদন তৈরি করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দুই শিল্পীর কণ্ঠের সমন্বয়ে গানটিতে ফুটে উঠেছে ভালোবাসা ও অনুভূতির নানা দিক।

‘ভিতরে তুমি’ গানটির গীতিকার ও সুরকার জি এম জাকির হেসেন। গানটির কম্পোজিশন করেছেন তমাল হাসান। অরুন চৌধুরী ও মেহিরীমা ফেরদৌসীর দ্বৈত কণ্ঠ গানটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে।

গানটি নিয়ে শিল্পী অরুন চৌধুরী বলেন, নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসতে সব সময়ই ভালো লাগে। ‘ভিতরে তুমি’ গানটির কথা ও সুরে ভালো লাগার বিষয়টি রয়েছে। শ্রোতারা গানটি পছন্দ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মেহিরীমা ফেরদৌসীও গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তার মতে, গানটির কথা, সুর ও সংগীতায়োজনের মধ্যে সুন্দর একটি সমন্বয় রয়েছে। অরুন চৌধুরীর সঙ্গে দ্বৈতভাবে গানটি গাইতে পেরে তিনি আনন্দিত।

সংশ্লিষ্টরা জানান, গানটি শিগগিরই বিভিন্ন অনলাইন মাধ্যমে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে। নতুন এই গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে—এমন প্রত্যাশা শিল্পী ও সংশ্লিষ্টদের।

এসি/আপ্র/০১/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন
১৫ সেপ্টেম্বর ২০২৬

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগের সমস্যায় ভুগতে থাকা এই তরুণ নির্মাতা মঙ্গলবার (১...

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত
১৫ সেপ্টেম্বর ২০২৬

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত

টেলিভিশনের সেরা অনুষ্ঠানগুলোর পুরস্কার দেওয়া হয় ৭৮তম এমি অ্যাওয়ার্ডের আসর। আসরটি বসেছিল যুক্তরাষ্ট্র...

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন
১৫ সেপ্টেম্বর ২০২৬

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াই। এর মধ্যে আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক সামিয়...

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক

অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই