গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

চার দশক পর রেসকার চালকের ভূমিকায় ফিরছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২৭ এএম ২০২৬
চার দশক পর রেসকার চালকের ভূমিকায় ফিরছেন টম ক্রুজ
ছবি

ছবি সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ রেসকারচালক কোল ট্রিকল চরিত্রে প্রায় চার দশক পর আবারও ফিরছেন রুপালি পর্দায়। ১৯৯০ সালে মুক্তি পাওয়া আলোচিত রেসিং সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর নতুন একটি পর্ব নির্মিত হতে যাচ্ছে। এবার ক্রুজের বিপরীতে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। উল্লেখ্য, সাড়া জাগানো এই রেসিং সিনেমার প্রথম পর্বে ক্রুজের বিপরীতে অভিনয় করেছিলেন নিকোল কিডম্যান। সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে আগামী ২০২৮ সালের ২ জুন বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘ডেজ অব থান্ডার’ সিনেমার এই সিকুয়েল।


প্রেক্ষাগৃহে দর্শকদের ভিন্নধর্মী ও রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে সিনেমাটির শুটিং করা হবে আইম্যাক্স ক্যামেরায়। কিছুদিন আগে এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার খবরটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই জানিয়েছেন টম ক্রুজ। সেখানে প্রকাশিত ছবিতে ক্রুজ ও হ্যাথাওয়েকে একটি নাসকার রেসট্র্যাকে দেখা গেছে। টনি স্কট পরিচালিত মূল ‘ডেজ অব থান্ডার’ সিনেমায় ক্রুজকে দেখা গিয়েছিল একজন দুর্দান্ত ও বেপরোয়া কার রেসার কোল ট্রিকল চরিত্রে। অভিজ্ঞ মেন্টর ও কার বিল্ডার হ্যারি হজের (রবার্ট ডুভাল অভিনীত) সান্নিধ্যে এসে একটি প্রাণঘাতী দুর্ঘটনা পেরিয়ে কোল সেই সিনেমায় নিজের ভেতরের ভয়কে জয় করেন।


সিনেমাটির চিত্রনাট্যের মূল আকর্ষণ ছিল দ্রুতগতির রেসিংয়ের পাশাপাশি নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াইয়ের গল্প। কোল ট্রিকলের সেই গতি, উন্মাদনা ও প্রেমের গল্প তৎকালীন তরুণ প্রজন্মকে দারুণভাবে আলোড়িত করেছিল। এবার নিজের সেই পরিচিত চরিত্রেই ফিরছেন ক্রুজ। তবে এই নতুন কিস্তি নিয়ে খুব বেশি তথ্য এখনও প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। কেবল জানানো হয়েছে, একটি রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে অভিনয় করবেন অ্যান হ্যাথাওয়ে। 

 

সিনেমার এই নতুন পর্বটি পরিচালনা করবেন জনাথন লেভিন। এর প্রযোজকদের মধ্যে থাকছেন টম ক্রুজ নিজেই, আর সহ-প্রযোজনায় থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হারপার। দীর্ঘদিন ধরে ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরেই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন ক্রুজ। এই প্রেক্ষাপটে ‘ডেজ অব থান্ডার’-এ তার ফিরে আসা তার ক্যারিয়ারে একটি নতুন বাঁক বদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে আসছে ক্রুজ অভিনীত আরেকটি সিনেমা ‘ডিগার’। 

 

আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত এই সিনেমায় ক্রুজ অভিনয় করেছেন এক ক্ষমতাধর ধনকুবেরের চরিত্রে। অন্যদিকে চলতি বছরে এ পর্যন্ত চারটি সিনেমা দিয়ে নিজের অভিনয় প্রতিভার আলো ছড়িয়েছেন অ্যান হ্যাথাওয়ে। তার ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’, ‘দ্য ওডিসি’ এবং ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ সিনেমাগুলো ইতোমধ্যে দর্শকনন্দিত হয়েছে। আগামী অক্টোবরের শুরুতে জনপ্রিয় লেখক কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘ভেরিটি’ নিয়েও পর্দায় ফিরছেন এই অস্কারজয়ী অভিনেত্রী।

ডিসি/আপ্র/৩১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা
৩১ আগস্ট ২০২৬

ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা

উত্থান-পতনের রঙিন এ জগতে শারীরিক চোট কোনো নতুন বিষয় নয়, তবে কাজ থেকে জোরপূর্বক বিরতি তারকাদের যেন অন...

হিমেলের পরিচালনায় ডিপজল
৩১ আগস্ট ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল

 ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চান পরিচালক হিমেল...

দুই নায়িকার সঙ্গে কানাডায় জায়েদ খানের ‘ভায়োলেন্স’
৩১ আগস্ট ২০২৬

দুই নায়িকার সঙ্গে কানাডায় জায়েদ খানের ‘ভায়োলেন্স’

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত স...

তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘দ্য অরেঞ্জ’, শুটিং শুরু সেপ্টেম্বরে
৩১ আগস্ট ২০২৬

তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘দ্য অরেঞ্জ’, শুটিং শুরু সেপ্টেম্বরে

নতুন ঠিকানার খোঁজে ফ্রান্সে পাড়ি জমানো এক তরুণীর জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই