গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

যে কারণে দেড় মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৪৩ এএম ২০২৬
যে কারণে দেড় মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ
ছবি

ছবি সংগৃহীত

চরিত্রকে বাস্তবসম্মতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে অভিনয়শিল্পীদের নানা ধরনের প্রস্তুতি নিতে দেখা যায়। কেউ ওজন বাড়ান বা কমান, কেউ বদলে ফেলেন চেহারা। তবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক চরিত্রের জন্য যে প্রস্তুতি নিয়েছিলেন, তা সত্যিই বিস্ময়কর।

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে নাসিরুদ্দিন শাহর ক্যারিয়ারের শুরুর দিকের একটি ঘটনা স্মরণ করেছেন অভিনেতা গুলশান গ্রোভার। তার কাছেও ঘটনাটি ছিল বিস্ময়কর।

১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘চক্র’ সিনেমায় এক অপরাধীর চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ। চরিত্রটিকে আরো বাস্তবসম্মত করে তুলতে প্রায় দেড় থেকে দুই মাস গোসল না করেই ছিলেন তিনি। চরিত্রের প্রয়োজনে অভিনেতার এমন কঠিন প্রস্তুতির কথা জানান গুলশান গ্রোভার।

গুলশান গ্রোভার বলেন, তিনি নিজে দিনে দুই থেকে চারবার গোসল করেন। ফলে নাসিরুদ্দিন শাহর মতো একজন অভিনেতা চরিত্রের প্রয়োজনে টানা এত দিন গোসল না করার সিদ্ধান্ত নিয়েছিলেন—বিষয়টি তার কাছে আরো বিস্ময়কর লেগেছিল।

রবীন্দ্র ধর্মরাজ পরিচালিত ‘চক্র’ সিনেমায় নাসিরুদ্দিন শাহর সঙ্গে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল ও কুলভূষণ খরবন্দা। মুম্বাইয়ের বস্তিজীবনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে দারিদ্র্য, অপরাধ এবং টিকে থাকার সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছিল।

সেই বাস্তবতা পর্দায় ফুটিয়ে তুলতেই নাসিরুদ্দিন শাহ চরিত্রটির জন্য নিজেকে এভাবে প্রস্তুত করেছিলেন বলে জানা যায়।

নাসিরুদ্দিন শাহর অভিনয়-নিষ্ঠার এই ঘটনা বলতে গিয়ে গুলশান গ্রোভার নিজের অভিনয়জীবন নিয়েও রসিকতা করেন। তিনি জানান, ভাগ্য ভালো যে তাকে এমন অনেক চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে, যেখানে স্যুট পরে হাতে পানীয় নিয়ে থাকলেই চলে।

কয়েক দশক পেরিয়ে গেলেও অভিনয়ে সক্রিয় রয়েছেন নাসিরুদ্দিন শাহ। দীর্ঘ অভিনয়জীবনে চরিত্রের প্রয়োজনে নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করার এমন ঘটনা তার অভিনয়-নিষ্ঠার অন্যতম উদাহরণ হয়ে আছে।

এসি/আপ্র/৩১/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শাকিবকে বাদ দিয়ে কাকে বিয়ে করলেন মিষ্টি জান্নাত!
৩১ আগস্ট ২০২৬

শাকিবকে বাদ দিয়ে কাকে বিয়ে করলেন মিষ্টি জান্নাত!

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত।...

ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে হার্ট অ্যাটাক ড্রামার আদনান রুশদীর
৩১ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে হার্ট অ্যাটাক ড্রামার আদনান রুশদীর

কিছুদিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে পোস্ট; নিজেদের আনন্দঘন মুহূর্ত প্রকাশ। পরে একের পর এক রক্ত চেয়ে পো...

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই : পপি
৩০ আগস্ট ২০২৬

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই : পপি

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। রুপালি পর্দা থেক...

সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা
৩০ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই