গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

অভিনেত্রীকে প্রকাশ্যে চুমু, ব্যাখ্যা দিলেন রাম কাপুর

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৩৮ এএম ২০২৬
অভিনেত্রীকে প্রকাশ্যে চুমু, ব্যাখ্যা দিলেন রাম কাপুর
ছবি

ছবি সংগৃহীত

রিয়েলিটি শোতে তরুণ অভিনেত্রী শ্রেয়া কালরার গালে প্রকাশ্যে চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও এতদিন এ বিষয়ে নীরব ছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম কাপুর দাবি করেন, শ্রেয়াকে চুমু দেওয়ার পেছনে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বরং বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে মনে করেন তিনি।

অভিনেতা জানান, এ নিয়ে শ্রেয়া কালরার সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে। শ্রেয়া বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

রাম কাপুর বলেন, ‘শ্রেয়ার সঙ্গে আমার এ নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে। সে বিষয়টি বুঝতে পেরেছে। আমি বরাবরই এমন। আমি মেলামেশা ও অঙ্গভঙ্গির ক্ষেত্রে একটু বেশি খোলামেলা ধরনের মানুষ। পুরো ক্যারিয়ারজুড়েই আমি এমন ছিলাম। তাই কোনো প্রেক্ষাপট ছাড়া বিতর্ক তৈরি হলে সেটি আমি বিন্দুমাত্র পরোয়া করি না।’

নিজের দীর্ঘ অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে অভিনেতা আরো বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত যে, এই ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের পথচলায় আমার সঙ্গে কাজ করা কোনো নারী সহকর্মী কখনো আমার বিরুদ্ধে একটি অভিযোগও তোলেননি। তাই লোকে কী বলল তাতে আমার কিছু যায়-আসে না, আমি যেমন আছি তেমনই থাকব।’

সম্প্রতি ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়ে প্রশংসা কুড়িয়েছিলেন রাম কাপুর। খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় পরিবর্তন এনে তার এই শারীরিক রূপান্তর নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তবে সেই আলোচনার মধ্যেই শ্রেয়া কালরাকে চুমু দেওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়েন অভিনেতা।

এসি/আপ্র/৩০/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দাদাগিরি ছেড়ে আজ বিগ বস বাংলায় সৌরভ
৩০ আগস্ট ২০২৬

দাদাগিরি ছেড়ে আজ বিগ বস বাংলায় সৌরভ

প্রায় ১৫ বছর ধরে ‘দাদাগিরি’ উপস্থাপনার পর এবার নতুন রিয়েলিটি শো নিয়ে দর্শকদের সামনে আসছেন ভারতের সাব...

যে ইচ্ছের কথা বড় ভাই সোহেল রানা ভুলেছিলেন, ভুলেননি রুবেল
৩০ আগস্ট ২০২৬

যে ইচ্ছের কথা বড় ভাই সোহেল রানা ভুলেছিলেন, ভুলেননি রুবেল

কিছু উপহারের দাম টাকায় মাপা যায় না। কোনো কোনো উপহারের সঙ্গে জড়িয়ে থাকে বহু বছরের স্মৃতি, ভালোবাসা আর...

সাইফের ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়
২৯ আগস্ট ২০২৬

সাইফের ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতের মামলায় নতুন মোড় এসেছে। মামলার অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলা...

দেহরক্ষীকে ভাইয়ের মর্যাদা দিলেন দীপিকা
২৯ আগস্ট ২০২৬

দেহরক্ষীকে ভাইয়ের মর্যাদা দিলেন দীপিকা

ভাই-বোনের ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত উৎসব রাখিবন্ধন, যা ভারতে পালিত হয় বিপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে