গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২২ এএম ২০২৬
অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
ছবি

ছবি সংগৃহীত

নিরাপদেদীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনায় থেকেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এর মধ্যে বেশ কয়েকবার বিয়ের খবরে এসেছেন তিনি। 


সম্প্রতি তার ‘চুক্তিভিত্তিক বিয়ের’ খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে এমন অসত্য খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন।  গণমাধ্যমকে প্রভা বলেন, “আমি কিছুই জানি না। 

 

হঠাৎ দেখলাম আমার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কী বলবো! সত্য হলো, আমি বিয়ে করিনি। চুক্তিভিত্তিক বিয়ের কথাও বলা হচ্ছে। আমি কখনও চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনও সম্পর্কে আবদ্ধ হইনি। আমাকে নিয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।” 


ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কোনও ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনও বিষয়ে সঠিক ও সত্য তথ্য সব সময় আমার ফেসবুকের মাধ্যমে জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।” 

 

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। পরবর্তীকালে চমৎকার অভিনয় নৈপুণ্যে টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

ডিসি/আপ্র/২৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই: ফারিণ
২৭ আগস্ট ২০২৬

‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই: ফারিণ

অভিনয়ের ব্যস্ততা থেকে অবসর পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন তাসনিয়া ফারিণ। নতুন কোনো শহর, ঐতিহাসিক স্থাপনা ক...

কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্ক, সরানো হলো বিজ্ঞাপন
২৭ আগস্ট ২০২৬

কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্ক, সরানো হলো বিজ্ঞাপন

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্কের পর রাখিবন্ধন উপলক্ষে তৈরি একটি বিজ্ঞাপন সরিয়ে নিয়ে...

নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হলেন মডেল মুসকান
২৭ আগস্ট ২০২৬

নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হলেন মডেল মুসকান

নিজের বাড়িতেই ছুরিকাঘাতে খুন হলেন ২১ বছরের এক তরুণী। বুধবার (২৬ আগস্ট) ভারতের পশ্চিম দিল্লির তিলক নগ...

দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে
২৭ আগস্ট ২০২৬

দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে

দুই বছরের প্রেমের ইতি টানলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আদিৎয় রায় কাপুরের পর গত দুই বছর ধরে তিনি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে