গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

আট বছরের প্রেম ও দুই সন্তানের পর আইনি বিয়ে করলেন অর্জুন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:০৫ এএম ২০২৬
আট বছরের প্রেম ও দুই সন্তানের পর আইনি বিয়ে করলেন অর্জুন
ছবি

ছবি সংগৃহীত

 দীর্ঘ আট বছরের নিবিড় প্রেম পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল-ডিজাইনার গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। দীর্ঘ সম্পর্কের টানাপোড়েন, সামাজিক নানা চর্চা ও দুই সন্তানের জন্মের পর পারিবারিকভাবে রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। 

জমকালো কোনো আয়োজন বা প্রচারের আলোয় না গিয়ে একেবারেই ব্যক্তিগত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। বাণিজ্যিক নগরী মুম্বাই থেকে দূরে গিয়ে গোয়ার বারদেজ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হয়ে আইনি বিয়ের নথিতে স্বাক্ষর করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।


২০১৮ সালে প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে দীর্ঘ বৈবাহিক সম্পর্কের ইতি টানার পর গ্যাব্রিয়েলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ৫১ বছর বয়সী এই বলিউড তারকা। এরপর থেকেই বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনী, ফ্যাশন শো ও সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে নিয়মিত দেখা যেত তাদের। দীর্ঘ এই যাত্রায় তাদের ঘরে এসেছে দুই সন্তান- সাত বছর বয়সী বড় ছেলে অরিক এবং তিন বছর বয়সী ছোট ছেলে আরিভ। এতদিন সন্তানদের নিয়ে এক ছাদের নিচে সংসার করলেও বিয়ের আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করা হয়নি।


বিয়ের আগে সন্তান ধারণ ও দীর্ঘ একত্রবাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ট্রোল ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল গ্যাব্রিয়েলাকে। তবে সেসব কটাক্ষকে কখনোই পাত্তা দেননি এই জুটি। 

এর আগে ২০২৫ সালে বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর এক পডকাস্টে অর্জুন রামপাল প্রথমবার তাদের গোপন বাগদানের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন। সব জল্পনা-কল্পনা ও কটাক্ষকে পেছনে ফেলে দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গীকে এবার আইনিভাবে জীবনসঙ্গিনী হিসেবে বরণ করে নিলেন অভিনেতা।

ডিসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খানের ‘জলপবন’
২২ আগস্ট ২০২৬

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খানের ‘জলপবন’

বড়পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী রুনা খান। ‘হালদা’...

দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ‘স্পিরিট’ প্রযোজকের
২২ আগস্ট ২০২৬

দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ‘স্পিরিট’ প্রযোজকের

দক্ষিণের আলোচিত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও প্রভাস অভিনীত মেগা প্রজেক্ট ‘স্পিরিট’ থেকে অভিনেত্রী...

হলিউডের ‘ওয়াক অব ফেমে’ সাফা কবির
২২ আগস্ট ২০২৬

হলিউডের ‘ওয়াক অব ফেমে’ সাফা কবির

বিশ্ব বিনোদন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থানগুলোর একটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস...

বিচারক প্যানেলে সুমন-খসরু-রাজীব
২২ আগস্ট ২০২৬

বিচারক প্যানেলে সুমন-খসরু-রাজীব

নতুন ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতা ও মৌলিক গল্পকে উৎসাহিত করতে অ্যাসেন এবং অ্যাডফার যৌথ উদ্যোগে শুরু হয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই