গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:২১ এএম ২০২৬
কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তৃতীয়বারের মতো মা হতে চলেছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। একটি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়। তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ খবরের কোনো সত্যতা নেই।

সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, দলের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন কারিনা। এ সময় তার দলের এক সদস্য সামনে ছাতা ধরে থাকায় অভিনেত্রীর শরীরের কিছু অংশ স্পষ্ট দেখা যায়নি।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ দাবি করেন, কারিনার পেট কিছুটা স্ফীত দেখাচ্ছে। এরপরই তিনি তৃতীয়বারের মতো মা হতে চলেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে কারিনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা নন। পুরো বিষয়টিই ভিত্তিহীন গুজব বলে দাবি করেছে সূত্রটি।

কারিনা ও সাইফ আলী খানের দুই ছেলে—তৈমুর ও জেহ। সম্প্রতি চারজন একসঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন। গত ১৬ আগস্ট সাইফের জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে ছুটিতে গিয়েছিলেন তারা। সেই ভ্রমণের বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন কারিনা।

এর আগে পরিবার পরিকল্পনা নিয়েও কথা বলেছিলেন কারিনা। এক সাক্ষাৎকারে রসিকতা করে তিনি বলেছিলেন, সাইফের ২০, ৩০, ৪০ ও ৫০-এর কোঠায় একটি করে সন্তান হয়েছে। তাই সাইফ ৬০ বছরের কাছাকাছি পৌঁছালে তাকে আর বাবা হতে দেবেন না বলেও মজা করেছিলেন অভিনেত্রী।

এসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগে যা বললেন জেমসের ম্যানেজার
২২ আগস্ট ২০২৬

৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগে যা বললেন জেমসের ম্যানেজার

ইতালির রোমে বাংলাদেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমসের ব্যান্ড ‘নগরবাউল’-এর বিরুদ্ধে ৩৫ হাজার ইউর...

সালমান খানের দিল্লির জিমে ভয়াবহ আগুন
২২ আগস্ট ২০২৬

সালমান খানের দিল্লির জিমে ভয়াবহ আগুন

বলিউড অভিনেতা সালমান খানের জিমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।ভারতের বিভ...

স্লিভলেস পোশাকে স্পর্শিয়ার ছবি, নেটমাধ্যমে প্রশংসার ঝড়
২২ আগস্ট ২০২৬

স্লিভলেস পোশাকে স্পর্শিয়ার ছবি, নেটমাধ্যমে প্রশংসার ঝড়

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক স...

ডিভোর্স মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনীতার সংসারে নতুন মোড়
২২ আগস্ট ২০২৬

ডিভোর্স মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনীতার সংসারে নতুন মোড়

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে দেড় বছর ধরে চলা আলোচনা এবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই