গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৬ আগস্ট ২০২৬

মেনু

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, আসনে লড়বেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৪২ এএম ২০২৬
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, আসনে লড়বেন হিরো আলম
ছবি

ছবি সংগৃহীত

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে এ পদে মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিত্ব ও দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

এর ফলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) সংসদীয় আসনটি শূন্য হয়েছে। শিগগিরই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা হিরো আলমের এ সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

হিরো আলম বলেন, কিছুদিন আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি জানতেন না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য হবে।

তিনি বলেন, “জানলে আমি সাতক্ষীরায় প্রার্থী হতাম না। কারণ আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি।”

হিরো আলম আরও বলেন, “এই চিন্তা থেকেই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হবো।”

তিনি জানান, কোনো দলের হয়ে নির্বাচন করবেন না। এ আসনে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখা যাবে।

তবে উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ফলে হিরো আলমের প্রার্থিতা নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষে চূড়ান্ত হবে।

মির্জা ফখরুলের আসন শূন্য হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। হিরো আলমের প্রার্থী হওয়ার ঘোষণায় সেই আলোচনা আরো জোরালো হয়েছে।

এসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৬০০ টাকা নিয়ে ঢাকায় এসে কিংবদন্তি আইয়ুব বাচ্চু
১৬ আগস্ট ২০২৬

৬০০ টাকা নিয়ে ঢাকায় এসে কিংবদন্তি আইয়ুব বাচ্চু

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী, গিটারবাদক ও সুরকার আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। ১৯৬২ সালের এই দ...

কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান
১৫ আগস্ট ২০২৬

কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান

শোবিজ অঙ্গনে বিভিন্ন সময়ে তারকাদের প্রেম, বিয়ে কিংবা নানা গুঞ্জন নিয়ে চর্চা হওয়া নতুন কিছু নয়। সম্প্...

গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিংয়ে দীপিকা, উদ্বেগে ভক্তকূল
১৫ আগস্ট ২০২৬

গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিংয়ে দীপিকা, উদ্বেগে ভক্তকূল

আট মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কাজ করছেন চুটিয়ে।  বলিউডের এই অভিনেত্রীর দ্...

অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৫ আগস্ট ২০২৬

অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে