গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভিকারুননিসায় পাসের হার ৯৭.৯৭ শতাংশ, ১,১১৫ জন জিপিএ-৫

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:০৯ এএম ২০২৬
ভিকারুননিসায় পাসের হার ৯৭.৯৭ শতাংশ, ১,১১৫ জন জিপিএ-৫
ছবি

ছবি সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দেখা দিয়েছে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন শিক্ষার্থী।

এবার প্রতিষ্ঠানটি থেকে ২ হাজার ১২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৭৩ জন।

সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফল প্রকাশের খবর পেয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জড়ো হতে থাকেন তারা। কেউ মোবাইল ফোনে ফলাফল দেখেন, কেউ সহপাঠীদের সঙ্গে ফলাফল নিয়ে আলোচনা করেন। কাঙ্ক্ষিত ফল পেয়ে অনেক শিক্ষার্থীকে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করতেও দেখা যায়।

বিশেষ করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলেছেন, কেউ বাবা-মায়ের সঙ্গে সাফল্যের আনন্দ ভাগ করে নিয়েছেন। আবার কেউ দীর্ঘ অপেক্ষার পর ফল হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, ‘ফলাফল নিয়ে অনেক চিন্তায় ছিলাম। ফল হাতে পাওয়ার পর মনে হচ্ছে এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী ফল পেয়েছি। এখন সামনে আরো ভালোভাবে পড়াশোনা করতে চাই। আজকের দিনটি আমার জীবনের স্মরণীয় একটি দিন হয়ে থাকবে।’

সন্তানের ফল জানতে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আসা এক অভিভাবক বলেন, ফলাফল নিয়ে তাদেরও অনেক দুশ্চিন্তা ছিল। ফল হাতে পাওয়ার পর সেই দুশ্চিন্তা কেটে গেছে। সন্তানের সাফল্যে তারা খুবই আনন্দিত।

শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা রয়েছে। এবারের ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরো ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা করেন তারা।

এসি/আপ্র/১০/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পর...

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এ...

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু
২৪ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আজ (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্...

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
২৩ সেপ্টেম্বর ২০২৬

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই তুলে দিতে চায় বিএন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই