গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জবি ক্যাম্পাসে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন অধ্যাপক আইনুল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ২০:০৯ এএম ২০২৬
জবি ক্যাম্পাসে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন অধ্যাপক আইনুল
ছবি

অধ্যাপক আইনুল ইসলাম -ছবি সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলামকে নিজ কক্ষ ছেড়ে ক্যাম্পাস ত্যাগ করতে হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অভিযোগ তুলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে তাঁর নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ জুলাই) এ বিক্ষোভ হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে অর্থনীতি বিভাগের নিজ কক্ষে অবস্থান করছিলেন অধ্যাপক আইনুল ইসলাম। এ সময় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁকে কক্ষ ছেড়ে চলে যেতে বলেন। একপর্যায়ে উদ্ভূত পরিস্থিতিতে তিনি কক্ষ ত্যাগ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাঁকে নিরাপদে ক্যাম্পাসের বাইরে পৌঁছে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, জুলাই শহীদ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের আবেগ তীব্র ছিল। ঘটনার সময় তিনি ক্লাসে ছিলেন। শিক্ষক ও উপাচার্যের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অধ্যাপক আইনুল ইসলামের নিরাপদে ক্যাম্পাস ত্যাগের ব্যবস্থা করেন।

অধ্যাপক আইনুল ইসলাম ৭ জুলাই সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পান এবং ১২ জুলাই দায়িত্ব গ্রহণ করেন। তবে তাঁর নিয়োগের বিরোধিতা করে গত রোববার কয়েকটি ছাত্রসংগঠনের নেতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে তিনি আওয়ামীপন্থী শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে ৩ আগস্ট গণভবনে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে নীল দলের ব্যানারে মানববন্ধনেও অংশ নেন। এসব কারণেই তাঁকে ডিন পদে নিয়োগের বিরোধিতা করা হচ্ছে বলে তাদের দাবি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের আগের দিন থেকেই সংশ্লিষ্ট কার্যালয়ে তালা ঝুলছিল। ফলে তিনি সেখানে বসতে পারেননি। তাঁদের ভাষ্য, বৃহস্পতিবার বিক্ষোভের মুখে তাঁকে কার্যত নিজ কক্ষ ছাড়তে বাধ্য করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, ঘটনার পর প্রক্টর ও কয়েকজন শিক্ষক অধ্যাপক আইনুল ইসলামকে নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন। ভবিষ্যতে তিনি আবার দায়িত্ব পালনের চেষ্টা করলে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অভিযোগ থাকা একজন শিক্ষককে ডিন হিসেবে নিয়োগ দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিচার না করে তাঁকে দায়িত্ব দেওয়ায় তাঁরা এ কর্মসূচি পালন করেছেন।

অধ্যাপক আইনুল ইসলাম এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই দায়ী করেছেন। তাঁর দাবি, বিধি অনুযায়ী তিনি ডিন হিসেবে নিয়োগ ও যোগদান করলেও তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখা হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, ঘটনার আগে প্রশাসন পরিস্থিতি সম্পর্কে অবগত থাকলেও তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত তাঁকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয়েছে।
সানা/আপ্র/১৭/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। নতুন করে প্রায় সাড়ে...

২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে নিতে চায় সরকার
০৭ সেপ্টেম্বর ২০২৬

২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে নিতে চায় সরকার

২০৩১ সালের মধ্যে দেশে সাক্ষরতার হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জান...

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী

বিচার বিভাগের আওতাধীন বিচারকদের জন্য যেমন পৃথক পে-স্কেল বা বেতন কাঠামো রয়েছে, তেমনি শিক্ষকদের জন্যও...

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা

শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ করে এক কোটি টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 48 মিনিট আগে