গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ২০:৪৮ এএম ২০২৬
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ
ছবি

ছবি প্রতিনিধি

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন। সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেওয়ার পরপরই ড. তোজাম্মেল হোসেন বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি, স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্বাচন এবং সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সাবেক উপাচার্যের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত অবহিত হন। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন উপাচার্য বলেন, “সদ্য সাবেক উপাচার্য যেখান থেকে কাজ শেষ করেছেন, আমি সেখান থেকেই কাজ শুরু করব। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালুর জন্য জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”

তিনি বলেন, “আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি, ক্যাম্পাসের স্থান নির্ধারণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে সরকার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. মো. তোজাম্মেল হোসেনকে নিয়োগ দেয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. তোজাম্মেল হোসেন বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, ততদিন তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এর আগে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। ড. তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

এ সময় উপস্থিত ছিলেন ড. ইয়াকুব হোসেন। এছাড়া নতুন উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ শাহি উদ্দীন, ওই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
সানা/আপ্র/৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। নতুন করে প্রায় সাড়ে...

২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে নিতে চায় সরকার
০৭ সেপ্টেম্বর ২০২৬

২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে নিতে চায় সরকার

২০৩১ সালের মধ্যে দেশে সাক্ষরতার হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জান...

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী

বিচার বিভাগের আওতাধীন বিচারকদের জন্য যেমন পৃথক পে-স্কেল বা বেতন কাঠামো রয়েছে, তেমনি শিক্ষকদের জন্যও...

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা

শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ করে এক কোটি টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই