গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা

Super Admin

Super Admin

প্রকাশিত: ২১:২৪ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০০ এএম ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার সুরক্ষায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং ময়মনসিংহ বিভাগীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, ‘আমাদের অনেকেই ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করবো। নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করবো। তাই নিজ নিজ অবস্থানে সৎ ও নৈতিকতা বজায় রেখে চললে তবেই আমরা সফল হতে পারবো। রমজান মাস সংযমের মাস। কিন্তু আমরা কেন ব্যবসায়ী সম্প্রদায়কে রমজানের সেই শিক্ষার গুরুত্ব বোঝাতে পারছি না? আসুন, আমরা সবাই রমজানের শিক্ষাকে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাই।’

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণে প্রথমে ভোক্তাদের সচেতন হতে হবে। প্রতিটি সেক্টরে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং নিয়মিত তদারকির মাধ্যমে সেই সচেতনতা বজায় রাখতে হবে। তবেই আমরা সফল হতে পারবো।’

সভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস। তিনি আইনটির অধীন বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি অপরাধ, আমলযোগ্য ও আমলঅযোগ্য অপরাধের ধরন এবং এসব অপরাধের প্রতিকার পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সচেতনতামূলক সভায় ময়মনসিংহ কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক রফিক বরকত উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ক্যাবের সাধারণ সম্পাদক জি. এম. রহমান ফিলিপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা।
সানা/আপ্র/৫/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ
০২ সেপ্টেম্বর ২০২৬

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এব...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা
০২ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বু...

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সে অন...

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
০১ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার (টেস্ট) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে