গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৩৮ এএম ২০২৬
২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা
ছবি

ছবি সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

সোমবার (১২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেলে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়।

এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি শিক্ষা বোর্ডের কয়েকটি জেলায় নির্ধারিত সময়ের পরে পরীক্ষা নেওয়া হয়।

সানা/কেএমএএ/আপ্র/১২/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুয়েটে নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মচারীদের
১২ অক্টোবর ২০২৬

চুয়েটে নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মচারীদের

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপ...

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য
১২ অক্টোবর ২০২৬

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

আন্দোলনের ২১ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা...

প্রযুক্তি ও গবেষণাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী
১১ অক্টোবর ২০২৬

প্রযুক্তি ও গবেষণাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা কেবল তাত্ত্বিক বা প্রাতিষ্ঠানিক পরিবেশে আবদ্ধ না রেখে তা দেশের সাধারণ ম...

আন্তর্জাতিক সম্মাননা পেলেন প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার
১০ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক সম্মাননা পেলেন প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সংগঠন আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস)...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে